1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ মুকসুদপুরে র‍্যাবের অভিযান আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত  কোটালীপাড়ায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে মুকসুদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত গোপালগঞ্জে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ গোপালগঞ্জের কাশিয়ানীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করলেন গোপালগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।

মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ

  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২ Time View

মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জকে মাদক, ইভটিজিং, অ্যাম্বুলেন্স ভাড়া ও প্যাথলজিক্যাল ল্যাব টেস্ট সিন্ডিকেট ও ওষুধ সিন্ডিকেট সহ কিশোর গ্যাং মুক্ত গড়ে তোলার লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা চাইলেন গোপালগঞ্জ -২ আসনে বিএনপি মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ কে এম বাবর এবং গোপালগঞ্জ -৩ আসনে বিএনপি মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জিলানী।

রোববার (৮ মার্চ) দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির প্রথম মাসিক সভায় উপস্থিত থেকে তারা এ কথা বলেন। এছাড়াও জেলায় বিগত দিনে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে যে সকল লুটপাটের অভিযোগ উঠেছে তা জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) কে খতিয়ে দেখার অভিপ্রায় ব্যক্ত করেন। এ সময় সংসদ সদস্যগণ গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে জাতিকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছেন সেজন্য তারা সকলের নিকট অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে গোপালগঞ্জ জেলার চলমান উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে এবং সর্ব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান। এ সময় যে কোন বিষয়ে নির্ভয়ে ও নির্দ্বিধায় তাদের সাথে কথা বলার অনুরোধ জানান। প্রয়োজনে তাদের মুঠোফোনে যোগাযোগ করে সংশ্লিষ্ট বিষয়ে অবহিত করার অনুরোধ জানান। এছাড়াও পরিবেশবান্ধব জেলা গড়ে তোলার লক্ষ্যে গোপালগঞ্জের সদর উপজেলা সহ বিভিন্ন এলাকায় যত্রতত্র ভাবে গড়ে ওঠা অবৈধ ইট ভাটার তালিকা ধরে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান অভিযান চালানোর প্রতি গুরুত্বারোপ করেন।

জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ- উজ-জামান।

মুক্ত আলোচনায় গোপালগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর এ্যাড মোঃ তৌফিকুল ইসলাম কিশোর গ্যাং এবং মব সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

প্রেসক্লাব, গোপালগঞ্জের সভাপতি মোঃ জুবায়ের হোসেন জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় একসাথে দুই এমপির উপস্থিতি নিয়ে ভূয়সি প্রশংসা করেন। গত ৭ মার্চ রাতে শহরের একটি হোটেলে কিশোর গ্যাং কর্তৃক ভাঙচুরের ঘটনায় সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় আনার অনুরোধ জানান।

জেলা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মোঃ মোশাররফ হোসেন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বাজারে জাল টাকার দৌরাত্ম বেড়ে যায়। জেলা গোয়েন্দা সংস্থা সহ সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সে ব্যাপারে সাদা পোশাকে নজরদারি বাড়ানোর অনুরোধ জানান।

জেলা বিএনপির গোপালগঞ্জ আহবায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড কাজী আবুল খায়ের জেলায় দায়েরকৃত মামলার ব্যাপারে সমন্বয় করে দ্রুত আদালতে চার্জশিট প্রেরণের জন্য জেলা পুলিশ সুপারের সহযোগিতা কামনা করেন।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান গভীর দুঃখ প্রকাশ করে গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়নে বিপুল পরিমাণ অর্থ ব্যয় গোপালগঞ্জ- টেকেরহাট আঞ্চলিক সড়ক উন্নয়নের কাজে ব্যাপক অনিয়ম হয়েছে সে বিষয়ে গভীর দুঃখ প্রকাশ করেন। এছাড়াও গোপালগঞ্জ শহর সংলগ্ন ঐতিহ্যবাহী মধুমতি খাল সংরক্ষণের জন্য তিনি অনুরোধ জানান সেই সাথে বঙ্গবন্ধু সড়ক সংলগ্ন ড্রেনেজ ব্যবস্থাপনা উন্নয়ন কাজের মান যেন দীর্ঘস্থায়ী ও গুণগত মানসম্পন্ন হয় সে ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার কৌশিক আহমেদ জেলায় মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে এছাড়াও পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ট্রেন সার্ভিস চালু এবং যানবাহনে পর্যাপ্ত জ্বালানি তেলের যোগান নিশ্চিত করার জোর দাবি জানান কেননা জ্বালানি তেলের অজুহাতে অসাধু পরিবহন ব্যবসায়ীরা যাত্রীদের নিকট থেকে যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সেদিকে সজাগ থাকার আহ্বান জানান। সেই সাথে সদর উপজেলায় দায়েরকৃত সার্টিফিকেট মামলায় ঋণ খেলাপি দের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় জেলা পুলিশ সুপার সকলকে আশ্বস্ত করে বলেন, আশপাশের তুলনায় গোপালগঞ্জ জেলায় বর্তমান আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলে যেন তাদেরকে ছাড়ানোর জন্য তদবির না করার অনুরোধ জানান।এছাড়াও পবিত্র ঈদুল ফিতরের অনেকেই শহরের বাসাবাড়ি ছেড়ে গ্রামে ঈদ করার জন্য যাবেন সে ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান। যদিওবা সে সময় পুলিশি টহল জোরদার করা হবে বলে জানান তিনি। তারপরেও সকলকে সতর্ক থাকার অনুরোধ জানান।

গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ফারিহা তানজিনের অনবদ্য সঞ্চালনায়
আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) মোঃ আশ্রাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোহাম্মদ ফারুক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ মামুনুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অসিত কুমার সাহা, গোপালগঞ্জ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ গোবিন্দ চন্দ্র সরদার, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডাঃ জীবিতেষ বিশ্বাস,

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho