1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে পল্লী মঙ্গলের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০০ মানুষের চিকিৎসা সেবা কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ গোপালগঞ্জে মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২২ জন টিআরসি পদে নিয়োগ পেলেন বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ মুকসুদপুর ১ নং টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে *মা* সমাবেশ। মুকসুদপুর ১ নং মডেল প্রাথমিক বিদ্যালয়ে *মা* সমাবেশ টুঙ্গিপাড়ায় কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নারী নিহত গোপালগঞ্জে এপেক্স ক্লাবের ৫ম দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত ক্রীড়া শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ত্বরান্বিত করে প্রান্তিক জনগোষ্ঠী ভালো থাকলে, দেশ ভালো থাকবে – সেলিমুজ্জামান সেলিম এমপি

লেখক ও সাংবাদিক সাবরিনা বিনতে শুভ্রা রচিত ‘মহাজীবনের উপাখ্যান’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৭১ Time View

লেখক ও সাংবাদিক সাবরিনা বিনতে শুভ্রা রচিত ‘মহাজীবনের উপাখ্যান’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মইনুল ইসলাম শুভ ৌ
(১০ মার্চ) মঙ্গলবার বিকাল ৩টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বইটির মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, গোপালগন্জ ২ আসনের এমপি ডাঃ কে এম বাবর, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন এবং দৈনিক দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক শায়রুল কবির খানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রকাশনা অনুষ্ঠানে গ্রন্থটি নিয়ে আলোচনা করেন সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকাশনা প্রতিষ্ঠান দশমিক প্রকাশনী-র স্বত্বাধিকারী দীপান্ত রায়হান।
বক্তারা বলেন, ‘মহাজীবনের উপাখ্যান’ গ্রন্থটি বাংলাদেশের সমকালীন রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দলিল। এতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-র দীর্ঘ রাজনৈতিক জীবন, আপসহীন নেতৃত্ব, ত্যাগ ও কারাবরণের নানা অজানা অধ্যায় সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। বক্তারা আরও বলেন, এটি শুধু একটি জীবনীগ্রন্থ নয়, বরং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি প্রামাণ্য দলিল হিসেবেও বিবেচিত হতে পারে।
দশমিক প্রকাশনী থেকে প্রকাশিত ‘মহাজীবনের উপাখ্যান’ গ্রন্থটি চলমান অমর একুশে বইমেলা-র ৯২৯ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho