1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল -এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী ঠিকাদারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ পৌরসভার ২০২৬ – ২৭ অর্থবছরে ৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যৎ গড়ার সবচেয়ে কার্যকর উপায় -এমপি সেলিমুজ্জামান

*কাশিয়ানী সেনাবাহিনীর যৌথ অভিযানে মুকসুদপুরে অবৈধভাবে মজুদকৃত ৩,০০০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা*

  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৩৭ Time View

*কাশিয়ানী সেনাবাহিনীর যৌথ অভিযানে মুকসুদপুরে অবৈধভাবে মজুদকৃত ৩,০০০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা*
নিজেস্ব প্রতিনিধিঃ
গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মুকসুদপুর ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন একটি স্থানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করার অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর কাশিয়ানি ক্যাম্পের উদ্যোগে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে সম্ভাব্য জ্বালানি সংকটের সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি তেল মজুদ করছে—এমন তথ্য পাওয়ার পর গোপালগঞ্জ জেলায় মোতায়েনকৃত সেনাবাহিনীর ইউনিটটির এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে কাশিয়ানী আর্মি ক্যাম্প, মুকসুদপুর থানা পুলিশ এবং জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানকালে প্রায় ৩,০০০ লিটার অবৈধভাবে মজুদ করা ডিজেল জব্দ করা হয়। এছাড়া সংরক্ষণস্থলে অগ্নি-নিরাপত্তার কোনো ব্যবস্থা না থাকায় তা জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে প্রতীয়মান হয়। এ ঘটনায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করার দায়ে ব্যবসায়ী মোঃ জালাল (৪৮), পিতা: আবু শেখ (৭০)-এর ব্যবসায়িক লাইসেন্স জব্দ করা হয় এবং তাকে ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এই অভিযানের মাধ্যমে অবৈধ জ্বালানি মজুদ কার্যক্রম বন্ধ হওয়ায় বাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং স্থানীয় জনগণ এ ধরনের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন। জনস্বার্থে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা, মজুদদারির মতো অসাধু কার্যক্রম প্রতিরোধ করা এবং সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে, স্থানীয় জনগণ বিশ্বাস করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho