1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকের মায়ের জানাজা সম্পন্ন কোটালীপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে “সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত। ‎ফরিদগঞ্জের হর্নি দুর্গাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ ভারতে স্ত্রী সন্তানদের নিকট যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে কোটালীপাড়ার রতি জয়ধরের করুণ পরিণতি মুকসুদপুরে সালিনাবক্স মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব টেকেরহাটে নববর্ষে ব্যবসায়ীদের মাঝে ফুল বিতরণ করল ইউসিবি ব্যাংক গোপালগঞ্জ জেলার মুকসুদপুর রেলওয়ে স্টেশনে আন্তঃ নগর ট্রেনের প্রথম যাত্রাবিরতি উপলক্ষে আনন্দ অনুষ্ঠান। আশিকুর রহমান মুন্সি ঃ

কোটালীপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৩৩ Time View

কোটালীপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান,
নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ি।” – “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে।” – এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার (১৮ এপ্রিল) সকালে কোটালীপাড়া উপজেলা শিল্পকলা একাডেমী চত্বরের সামনে থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি গোপালগঞ্জ-৩ আসনের (কোটালীপাড়া – টুঙ্গিপাড়া) সংসদ সদস্য এস এম জিলানীর নেতৃত্বে মাদকবিরোধী এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে গোপালগঞ্জ জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান, জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ, কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াদ মাহমুদ (পিপিএম), উপজেলা বিএনপি’র সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, উপজেলার অন্যান্য সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সহ সকল শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পরে উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ- জামান, জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho