1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
*মানিকগঞ্জে বিদেশে পাঠানোর প্রলোভনে ৩২ লাখ টাকা আত্মসাৎ: দুই আসামি কারাগারে।* কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত অতিরিক্ত ডিআইজি মোঃ সাইফুজ্জামান ফারুকীকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় – এমপি সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জকে আলাদা করে দেখার কোন সুযোগ নেই ___ ডাঃ কে এম বাবর এমপি গোপালগঞ্জ জেলা সফর ও আইন- শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় অংশ নিলেন আইজিপি মোঃ আলী হোসেন কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৬০ কেজি গাঁজা উদ্ধার গোপালগঞ্জ জেলা সফর ও আইন- শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় অংশ নিলেন আইজিপি মোঃ আলী হোসেন কোটালীপাড়ায় ডিবি পরিচয়ে অপহরণের সময় আটক ৪ খাল বাঁচলে কৃষক বাঁচবে__ কোটালীপাড়ায় নিজ হাতে খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি এস এম জিলানী

*মানিকগঞ্জে বিদেশে পাঠানোর প্রলোভনে ৩২ লাখ টাকা আত্মসাৎ: দুই আসামি কারাগারে।*

  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২৩ Time View

*মানিকগঞ্জে বিদেশে পাঠানোর প্রলোভনে ৩২ লাখ টাকা আত্মসাৎ: দুই আসামি কারাগারে।*

মোঃ টিপু সুলতান খাঁন
ভ্রাম্যমান রিপোর্টার

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে ৩২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত

সোমবার (২৭ এপ্রিল ২০২৬) মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (৪) মামলার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় অভিযুক্ত মোঃ জহিরুল ইসলাম ও তার স্ত্রী মনোয়ারা বেগমকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

মামলার বাদী বাদল বিশ্বাস ও মোঃ দেলোয়ার হোসেন বিশ্বাস জানান, অস্ট্রেলিয়ায় পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে অভিযুক্তরা তাদের কাছ থেকে নগদ ৩২ লাখ টাকা গ্রহণ করেন। নির্ধারিত সময় পার হলেও তাদের বিদেশে পাঠানো হয়নি।

ভুক্তভোগীরা অভিযোগ করেন পরবর্তীতে টাকা ও পাসপোর্ট ফেরত চাইলে অভিযুক্তরা তা দিতে অস্বীকৃতি জানান। ভুক্তভোগীদের ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেয়। এমনকি মামলা না করার জন্যও চাপ প্রয়োগ করা হয়।

পরে ভুক্তভোগীরা স্থানীয়দের সহায়তায় বাড়িতে ফিরে এসে আইনি পদক্ষেপ গ্রহণ করেন। থানায় গেলে তাদের আদালতে মামলা দায়েরের পরামর্শ দেওয়া হয়। সেই অনুযায়ী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত–৩ এ মামলা দায়ের করা হয় যা বর্তমানে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) তদন্তাধীন ছিল।

ভুক্তভোগী অলিদ বিশ্বাস বলেন
“সরল বিশ্বাসে আমি, আমার বাবা ও চাচা দেলোয়ার জমিজমা বিক্রি করে ৩২ লাখ টাকা দিয়েছি। কিন্তু তারা আমাদের সঙ্গে প্রতারণা করেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

তিনি আরও বলেন,
“আমাদের মতো যেন আর কেউ এমন প্রতারণার শিকার না হয়, সে জন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho