1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশের ন্যায় কোটালীপাড়ার সাদুল্লাপুর ইউনিয়নে বৃক্ষরোপণ করলেন ইউপি চেয়ারম্যান খোকন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে ইউনিয়ন আওয়ামী লীগের নেতা প্রতুল চন্দ্র ভদ্রের পদত্যাগ মুকসুদপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে হবে মুকসুদপুরে নিখোঁজ ইজিবাইক চালক শহিদুল মাতব্বর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন: লাশ উদ্ধার, গ্রেপ্তার-২ টুঙ্গিপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ থাকা সত্ত্বেও কর্তৃপক্ষের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ার অভিযোগ নিখোঁজের ৫ দিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মাদক কারবারিদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ফরিদগঞ্জ থানার সামনে মানববন্ধন গোপালগঞ্জে ৬৫০ পিস ইয়াবা ও বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২৬ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাসুদ রহমান ঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সারাদেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (১৩ জুন) দক্ষিণ জলিরপাড় থেকে গজারিয়া পর্যন্ত চলমান কার্পেটিং সড়কের দুই পাশে গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

রোপণকৃত চারার মধ্যে রয়েছে ৩০০টি তালগাছ, ১০০টি নিমগাছ এবং ১০০টি সোনালু গাছ। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, উপজেলা প্রকৌশলী মাহামুদুল হাসান, সহকারী প্রকৌশলী আমিনুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. রাকিবুল হাসান শুভ, যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন আহমেদ,
উপজেলা প্রশাসনিক কর্মকর্তা প্রভাস কুমার সাহা,
জলিরপাড় ইউপি চেয়ারম্যান বিভা মণ্ডল, জলিরপাড় বঙ্গরত্ন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সমীর শাখারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের আন্তরিক সহযোগিতায় উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের পাশাপাশি গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এবং সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের তত্ত্বাবধানে পরিবেশ সুরক্ষায় এ মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একটি সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে জনগণকে সঙ্গে নিয়ে এ কর্মসূচি সফল করা হবে।

স্থানীয়রা জানান, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের সক্রিয় ভূমিকা এবং উপজেলা প্রশাসনের সমন্বিত উদ্যোগ মুকসুদপুরকে একটি সবুজ ও পরিবেশবান্ধব উপজেলায় পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho