1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে উন্নয়নের স্বার্থে সর্বস্তরের মানুষের সমন্বয়ে কমিটি গঠন করার পরামর্শ উপদেষ্টা ডাঃ কে এম বাবর এমপি’র গোপালগঞ্জে জুনিয়র বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা গোপালগঞ্জে ১০,২০৭ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ টাকা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ কোটালীপাড়ায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান: ১৫ মন ভেজাল গুড় ধ্বংস, ৫০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় হামের প্রকোপ বাড়ছে, ১০ দিনে হাসপাতালে ২৩ রোগী ভর্তি ‎আদর্শ একাডেমী ফরিদগঞ্জে মেধা ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‎ মুকসুদপুরের জলিরপাড় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক রিংকু বাছাড়ের নানা অনিয়মের অভিযোগে ভুক্তভোগী এলাকাবাসীর মানববন্ধন সন্ধানপুর ইউনিয়ন এ পুলিশি অভিযানে আটক ৮ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

ঈদুল আজহা উপলক্ষে গোপালগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন হাট পরিদর্শন

  • Update Time : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৬৫২ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম -এর দিকনির্দেশনা অনুযায়ী আজ বৃহস্পতিবার (৭ জুলাই) অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম আসন্ন ঈদ-উল-আযহা -২০২২ উপলক্ষে গোপালগঞ্জের বিভিন্ন জায়গায় জেলা প্রশাসন কর্তৃক অনুমোদিত অস্থায়ী পশুর হাট পরিদর্শন করেন। পরিদর্শন শেষে পশুব্যবসায়ী, ক্রেতা ও হাটের ইজারাদারদের পুলিশ হেডকোয়ার্টারস ও রেঞ্জ ডিআইজির কার্যালয়ের নিম্ন লিখিত নির্দেশনা প্রদান করেন-

– পশুর হাট সংলগ্ন রাস্তায় যাতে জ্যাম না থাকে, গাড়ি চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ সদ্যসদের পাশাপাশি স্বেচ্ছাসেবকদের কাজ করার অনুরোধ করেন।

– হাসিল/খাজনা উঠানো নিয়ে যাতে কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় বিষয়টি স্থানীয় পুলিশ ও জনপ্রতিনিধিদের নজরদারি করতে বলেন।

– পশুর হাট এলাকায় সার্বক্ষণিক পুলিশ টহলের নির্দেশ প্রদান করেন।

– পশু ব্যবসায়ীরা যাতে বড় অংকের টাকা নিয়ে নির্বিঘ্নে বাড়িতে ফিরতে পারেন এ জন্য পুলিশের সহয়তা নেওয়ার পরামর্শ প্রদান করেন।

– পশু ব্যবসীয়ারা হাটে গরু আনা নেওয়ার সময় কোন রকম চাঁদাবাজির শিকার হলে তাৎক্ষণিক ভাবে স্থানীয় পুলিশের সহয়তা নেওয়ার পরামর্শ প্রদান করেন।

– এক জায়গায় থেকে অন্য জায়গায় পশু আনা-নেওয়ার সময়ে হাটের নামসহ গাড়ির সামনে ব্যানার লাগানোর পরামর্শ প্রদান করেন।

এছাড়া পশু কোরবানির সাথে সাথে বর্জ্য তাড়াতাড়ি অপসারণ সহ সকলে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন।

এসময় গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. নাসির উদ্দিন সহ বিট পুলিশিং কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho