1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে উন্নয়নের স্বার্থে সর্বস্তরের মানুষের সমন্বয়ে কমিটি গঠন করার পরামর্শ উপদেষ্টা ডাঃ কে এম বাবর এমপি’র গোপালগঞ্জে জুনিয়র বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা গোপালগঞ্জে ১০,২০৭ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ টাকা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ কোটালীপাড়ায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান: ১৫ মন ভেজাল গুড় ধ্বংস, ৫০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় হামের প্রকোপ বাড়ছে, ১০ দিনে হাসপাতালে ২৩ রোগী ভর্তি ‎আদর্শ একাডেমী ফরিদগঞ্জে মেধা ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‎ মুকসুদপুরের জলিরপাড় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক রিংকু বাছাড়ের নানা অনিয়মের অভিযোগে ভুক্তভোগী এলাকাবাসীর মানববন্ধন সন্ধানপুর ইউনিয়ন এ পুলিশি অভিযানে আটক ৮ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

নগরকান্দায় বিভিন্ন ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ

  • Update Time : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৬৭৩ Time View

বেলায়েত হোসেন লিটন,বিশেষ প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের অধিনে ২০২২-২৩ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে তালমা ইউনিয়ন পরিষদের ৭৩৮ টি পরিবারের মাঝে সম্পুর্ণ বিনামূল্যে জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (০৮ জুলাই) সকাল থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসব চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ট্যাগ অফিসার খ ম সারোয়ার মোর্শেদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, ইউনিয়ন পরিষদের সচিব আবুল কালাম আজাদ সহ পরিষদের অন্যান্য সদস্য বৃন্দ।
একই দিনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের অধিনে ২০২২-২৩ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে রামনগর ইউনিয়ন পরিষদের ৫০২ টি পরিবারের মাঝে সম্পুর্ণ বিনামূল্যে জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
সকাল থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসব চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফুর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাইমুদ্দীন মন্ডল, ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আঃ কুদ্দুস মিয়াসহ পরিষদের অন্যান্য সদস্য বৃন্দ।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের অধিনে মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে কাইচাইল ইউনিয়ন পরিষদের ৪১০ টি পরিবারের মাঝেও সম্পুর্ণ বিনামূল্যে জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসব চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা খান, ইউনিয়ন পরিষদের সচিব মোঃ রেজাউল হাওলাদারসহ পরিষদের অন্যান্য সদস্য বৃন্দ।
এছাড়াও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের অধিনে ২০২২-২৩ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে চরযশোরদি ইউনিয়ন পরিষদের ৭৫০ টি পরিবারের মাঝে সম্পুর্ণ বিনামূল্যে জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে
বৃহস্পতিবার (০৭ জুলাই) সকাল থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসব চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার প্রসাদ সরকার, চরযশোরদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান সাহেব ফকির, ইউনিয়ন পরিষদের সচিব সাইফুল আলম সহ পরিষদের অন্যান্য সদস্য বৃন্দ। বৃহস্পতিবার পুরাপাড়া ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইকবাল কবির, চেয়ারম্যান আতাউর রহমান বাবু ফকির, ইউপি সচিব সামসুল হকসহ সকল ইউপি সদস্য বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho