1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

র‌্যাবের পরবর্তী ডিজি হচ্ছেন অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৭৩ Time View

কে এম সাইফুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) -এর পরবর্তী মহাপরিচালক হচ্ছেন গোপালগঞ্জের কৃতি সন্তান অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক এম খুরশীদ হোসেন।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বাংলাদেশ পুলিশের পরবর্তী মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন। আর তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।

বর্তমান আইজিপি ড. বেনজীর আহমেদের মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর শেষ হচ্ছে। তার স্থলাভিষিক্ত হবেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এম খুরশীদ হোসেন ১২তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। বর্তমানে তিনি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে সুনামের সহিত তার দায়িত্ব পালন করছেন। এম খুরশীদ হোসেন গোপালগঞ্জের কাশিয়ানীতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho