1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল চালকের, অসহায় পরিবারে উপার্জনের একমাত্র মানুষকে হারানোর শোক কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল ঝিলংজায় মানব পাচার প্রতিরোধে ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত “জয় বাংলা _ জয় বঙ্গবন্ধু” শ্লোগানে মুখরিত ছাত্রলীগের অবরোধ কর্মসূচি, গোপালগঞ্জে পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ: গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোবিপ্রবিতে আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস উদযাপন গোপালগঞ্জে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে এক কলেজ শিক্ষার্থী নিহত গোপালগঞ্জ জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ রেজাউল হক গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মুকসুদপুরে ফ্যামিলি কার্ডের খানা জরিপ কার্যক্রম উদ্বোধন

গোপালগঞ্জে আধুনিক স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে ডিজিটাল হেলথ কেয়ার ক্লিনিক -এর শুভ উদ্বোধন

  • Update Time : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ১০৮০ Time View

কাজী ফারদিন, গোপালগঞ্জ প্রতিনিধিঃগোপালগঞ্জে আধুনিক স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে ডিজিটাল হেলথ কেয়ার ক্লিনিক -এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে গোপালগঞ্জ পৌর মেয়র কাজী লিয়াকত আলী প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আধুনিক এ ক্লিনিকের শুভ উদ্বোধন করেন। জেলা শহরের পোস্ট অফিস মোড়ে সোহাগ হোটেল ভবনের ওপরে ১০ বেডের স্বয়ংসম্পূর্ণ আধুনিক ও মানসম্মত এ ক্লিনিক স্থাপন করেছেন গোপালগঞ্জ ডিজিটাল ডায়াগনেস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর ও কনসালটেন্ট বায়োকেমিস্ট্রি বিএসসি (অনার্স) এমএসসি (ঢাঃবিঃ) অমর কান্তি রায়।
মূলত ডিজিটাল ডায়াগনেস্টিক সেন্টার গোপালগঞ্জ -এর সিস্টার কনসার্ন “ডিজিটাল হেলথ কেয়ার ক্লিনিক”।

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনেস্টিক ওনার্স এসোসিয়েশন (বিপিএইচসিডিওএ) গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি এড. কাজী মেজবাহ্ উদ্দীন -এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ, গোপালগঞ্জ জেলা বিএমএ -এর সাধারণ সম্পাদক ডা. হুমায়ুন কবির, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী জিন্নাত আলী, জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) আলহাজ্ব এড. দেলোয়ার হোসেন সরদার, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আলী নাঈম খান জিমি।

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনেস্টিক ওনার্স এসোসিয়েশন (বিপিএইচসিডিওএ)
গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. গৌতম কুমার বাকচী’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে চন্দ্রদিঘলিয়া ইউপি চেয়ারম্যান বি.এম ওবায়দুর রহমান, ইমদাদ ভূঁইয়া, অজয় রায়, শহরের বিভিন্ন ক্লিনিকের পরিচালক, ডায়াগনেস্টিক সেন্টারের পরিচালক, বিভিন্ন ফার্মেসির স্বত্বাধিকারী ও তাদের প্রতিনিধি, ঔষধ উৎপাদন প্রতিষ্ঠানের রিপ্রেজেন্টেটিভগণ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho