1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
রাজনীতি কামরুজ্জামান স্বপনের কাছে কেবল ক্ষমতার মোহ নয়; রাজনীতি হলো ত্যাগের ও মানুষের পাশে দাঁড়ানোর এক পবিত্র ব্রত। গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান মুকসুদপুরে গ্রামের তারকা প্রতিভার সম্মাননা উৎসব নিজস্ব প্রতিনিধিঃগ্রামের তারকা সম্মাননা উৎসব ২০২৬ ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের উপস্থিতি নিয়ে প্রশ্ন, সেবাবঞ্চিত হওয়ার অভিযোগ রোগীদের গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জমি সংক্রান্তে বিরোধ, হামলা ও লুটপাটের অভিযোগে থানায় লিখিত অভিযোগ  গোপালগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা সহ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  মুকসুদপুরে ১৩২ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে ১৩২ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস গোপালগঞ্জে অর্থের বিনিময়ে যোগ্যদের বঞ্চিত করে অযোগ্য ব্যক্তিকে টিসিবি’র ডিলার হিসেবে পুনঃ নবায়নের অভিযোগ: ভোগান্তির আশঙ্কা

ওষুধ খেতে যেসব নিয়ম মানায় এড়াবে মৃত্যু

  • Update Time : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৩০২৯ Time View

রোগ নিরাময়ে আমরা প্রত্যেকেই বিভিন্ন ধরনের ওষুধ সেবন করে থাকি । অন্যান্য ওষুধ ঘরে না থাকলেও অন্তত গ্যাস্ট্রিক ও জ্বরের ওষুধ অধিকাংশ ঘরেই পাওয়া যাবে । কিন্তু, যে কোনো ওষুধই চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবন করা উচিত না । ওষুধ সেবনে কিছু ভুলের কারণে মৃত্যু ডেকে আনতে পারে । তাই সকলের এসব ভুল সম্পর্কে অবশ্যই জেনে রাখা দরকার।

আসুন জেনে নেই-

১। ওষুধ সেবনের শুরুর কিছুদিন পার হওয়ার পর একটু সুস্থ হলেই অনেকেই ওষুধ খাওয়া ছেড়ে দেন । এ অভ্যাসটি শরীরের জন্য মারাত্মক সমস্যা করতে পারে । এমনকি মৃত্যুও হতে পারে । এজন্য সম্পূর্ণ ডোজ শেষ করা রোগীর জন্য অত্যন্ত জরুরি ।

২। অনেকেই অধিকাংশ ওষুধের সাথে গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করে থাকে, যা একেবারেই উচিত নয়। এর ফলে অ্যান্টাসিড অন্যান্য ওষুধের প্রভাব নষ্ট হয়ে যায় । এ বিষয়ে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে।

৩। আমরা অনেকেই একসঙ্গে বিভিন্ন ওষুধ সেবন করে থাকি, যা কোন ভাবেই ঠিক না । এতে ওষুধের প্রভাব একটি আরেকটির কমিয়ে দিতে পারে যাকে মিথস্ক্রিয়া বলা হয় ।

৪। ওষুধ সেবনের জন্য সময়টা ঠিক রাখা গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট সময় মেনে ওষুধ খেলে ওষুধের পুরো কার্যকারিতা মেলে।

৫। দুধে প্রচুর ক্যালসিয়াম রয়েছে । এ জন্য দুধ খাওয়ার পরে ওষুধ খেলে এর বিক্রিয়া ঘটতে পারে। এবিষয়ে সতর্ক থাকতে হবে ।

৬। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটি আসক্তদের ক্ষেত্রে ওষুধের কার্যকারিতা কমে যায় । যখন ওষুধ খাচ্ছেন, তখস ধুমপান এড়িয়ে চলার চেষ্টা করুন ।

৭। খাওয়ার খেয়েই ওষুধ সেবন করা ঠিক না । খাবারের অন্তত ২০ মিনিট আগে কিংবা পরে ওষুধ সেবন করা উচিত ।

৮। অনেকেই ওষুধ সেবনের সময় চা/কফি পান করে, যা ঠিক নয় । এটি ওষুধের ভালো প্রভাবকে নষ্ট করে দিতে পারে । ওষুধ খাওয়ার আগে অথবা আধা ঘণ্টা পর চা-কফি পান করা উচিত ।

৯। ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের নিয়মিত ওষুধ সেবন করা উচিত । অবশ্যই খাবার ও ওষুধ সেবনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে ।

 

১০। গর্ভবতী মায়েদের সব ধরনের ওষুধ সেবন ঠিক নয় । এ সময়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে ।

সূত্র: বোল্ডস্কাই

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho