1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় জোবায়ের নামের এক কলেজ ছাত্র নিহত: এলাকায় পুলিশ মোতায়েন সামাজিক কাজ ও উন্নয়নে অবদান রাখায় ৩ জনকে সম্মাননা দিল ফরিদগঞ্জ পৌর নাগরিক ফোরাম অবমুক্তকরণ মুকসুদপুরে মাছের পোনা অবমুক্তকরণ গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস- প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ মুকসুদপুরে দুই গাড়ির সংঘর্ষে এক পথচারীর মৃত্যু গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট-২০২৬ শুরু বিপিএম -সেবা পদকে ভূষিত হলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ  গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতির পদ থেকে মুন্নু মুন্সিকে অব্যাহতি দেওয়া হয়েছে। গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় জোবায়ের নামের এক কলেজ ছাত্র নিহত: এলাকায় পুলিশ মোতায়েন

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ Time View

গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় জোবায়ের নামের এক কলেজ ছাত্র নিহত: এলাকায় পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় জোবায়ের ভূঁইয়া (২২) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার পুখুরিয়া গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত জোবায়ের ভূঁইয়া সদর উপজেলার ঘোড়াদাইড় গ্রামের রমজান ভূঁইয়ার ছেলে। তিনি লালমিয়া সিটি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহতের চাচা মো. হামিম ভূঁইয়া ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে পুখুরিয়া এলাকা থেকে প্রাইভেট পড়িয়ে বাড়ি ফিরছিলেন জোবায়ের। পথে শহীদ মোল্লার ছেলে সোহেলের নেতৃত্বে একদল লোক লাঠিসোঁটা নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক যুবক জানিয়েছেন, জোবায়েরের সঙ্গে সোহেল মোল্লার বেশ কিছুদিন ধরে নারী ঘটিত বিষয় নিয়ে ঝামেলা ও কথাকাটাকাটি চলছিলো। এর জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে আমি নিজে ফোর্স নিয়ে সরেজমিনে ঘটনা স্থল পরিদর্শন করেছি। হামলার কারণ হিসেবে বিভিন্ন তথ্য আসছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রতিনিধিঃ

গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় জোবায়ের ভূঁইয়া (২২) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার পুখুরিয়া গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত জোবায়ের ভূঁইয়া সদর উপজেলার ঘোড়াদাইড় গ্রামের রমজান ভূঁইয়ার ছেলে। তিনি লালমিয়া সিটি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহতের চাচা মো. হামিম ভূঁইয়া ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে পুখুরিয়া এলাকা থেকে প্রাইভেট পড়িয়ে বাড়ি ফিরছিলেন জোবায়ের। পথে শহীদ মোল্লার ছেলে সোহেলের নেতৃত্বে একদল লোক লাঠিসোঁটা নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক যুবক জানিয়েছেন, জোবায়েরের সঙ্গে সোহেল মোল্লার বেশ কিছুদিন ধরে নারী ঘটিত বিষয় নিয়ে ঝামেলা ও কথাকাটাকাটি চলছিলো। এর জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে আমি নিজে ফোর্স নিয়ে সরেজমিনে ঘটনা স্থল পরিদর্শন করেছি। হামলার কারণ হিসেবে বিভিন্ন তথ্য আসছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho