1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে ফ্যামিলি কার্ডের খানা জরিপ কার্যক্রম উদ্বোধন মুকসুদপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোপালগঞ্জের মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় এবং ব্যাপক কর্মসূচির মাধ্যমে ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস উদযাপন গোবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোবিপ্রবিতে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মুকসুদপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন

  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৩২ Time View

মুকসুদপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন

মোঃখায়ের শরীফ ঃ

‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রত্যয় নিয়ে গোপালগঞ্জের মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে উপজেলা সদরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং যুব উন্নয়ন কর্মকর্তা সায়েদ উদ্দিনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাসার টুল্টু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আজিজুল ইসলাম।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সমবায়ী সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সমবায় কেবল একটি সাংগঠনিক কাঠামো কিংবা ব্যবসায়িক মাধ্যম নয়; এটি পারস্পরিক সহযোগিতা, অংশীদারত্ব ও সামাজিক ঐক্য প্রতিষ্ঠার কার্যকর হাতিয়ার। দেশের অর্থনৈতিক উন্নয়ন, গ্রামীণ জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং জীবনমান উন্নয়নে সমবায় আন্দোলন ঐতিহাসিক ভূমিকা পালন করে আসছে।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho