মুকসুদপুরে ফ্যামিলি কার্ডের খানা জরিপ কার্যক্রম উদ্বোধন
মুকসুদপুর, গোপালগঞ্জ:
বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে অসহায় ও দুস্থ পরিবারের নারীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জের মুকসুদপুরে ফ্যামিলি কার্ড খানা জরিপ-২০২৬-এর আওতায় খানা তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) উপজেলার মুকসুদপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড লখাইরচরে প্রাথমিকভাবে এ কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, উপজেলা বিএনপি র সভাপতি আব্দুস ছালাম খান, মুকসুদপুর পৌর বিএনপি র সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপি র দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, ওয়ার্ড় বিএনপি র সভাপতি ওলিয়ার রহমান মুন্সী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রুহুল আমিন, সুপারভাইজার নাহিদা খানম, তথ্যসংগ্রহকারি আশিক মুন্সী, ফারজানাসহ পৌরসভার তথ্যসংগ্রহকারিগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির বলেন, সরকার অসহায় ও দুস্থ পরিবারের জীবনমান উন্নয়ন এবং নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করেছে। পরিবারের নারীরা যেন আর্থিক প্রয়োজনে অন্যের মুখাপেক্ষী হতে বাধ্য না হন, সে লক্ষ্য বাস্তবায়ন করা হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি।
#
Leave a Reply