গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাবরেজিস্ট্রার কার্যালয়ে দীর্ঘ দিন ধরে ঘুষ অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম চলমান রয়েছে বলে একাধীক সেবাগ্রহীতা ও স্হানীয় সূত্রে অভিযোগ উঠেছে।
শহিদুল ইসলাম ঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাবরেজিস্ট্রার কার্যালয় দীর্ঘ দিন ধরে ঘুষ অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম চলমান রয়েছে বলে একাধীক সেবাগ্রহীতা ও স্হানীয় সূত্রে অভিযোগ উঠেছে
জমি ক্রয় বিক্রয় দলিল নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ সরকারি সেবা নিতে গিয়ে সাধারণ মানুষের অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে -এমন অভিযোগ এখন জনমনে ব্যাপক আলোচনার বিষয় হয়ে দাড়িয়েছে।
স্হানীয়দের দাবি নির্ধারিত সরকারি ফি থাকলেও বাস্তব ফাইল প্রসেসিং দলিল দ্রুত সম্পাদন এবং বিভিন্ন অদৃশ্য খরচ দেখিয়ে অতিরিক্ত টাকা আদায় করা হয়।অনেক ক্ষেত্রে টাকা না দিলে দিনের পর দিন হয়রানির শিকার হতে হয় বলেও অভিযোগ পাওয়া গেছে মুকসুদপুর সাবরেজিস্টার আবুল হোসের বিরুদ্ধে। যানা যায় রেজিস্ট্রি দলিলে মূল্যের উপর সরকারি ভাবে লাখে পেওয়ার্ডার করতে হয় সাড়ে সাত পারসেন্ট কিন্তু দলিল গ্রহীতার কাছ থেকে সাড়ে আট / ৯% হারে আদায় করা হচ্ছে। আর একটি প্রত্যাহারযোগ্য পাওয়ার অব এ্যাটার্নিতে পে- অর্ডার করতে হয় মাত্র দের থেকে দুই হাজার টাকায় অথচ গ্রহীতার কাছ থেকে আদায় করা হচ্ছে ২০/৩০/৪০ হাজার টাকা বা তার অধিক। এমন কি জাতীয় পরিচয় পত্র আরএস পর্চার সাথে নামের একটি অক্ষর ভুল থাকলে এক ও দুই দলিলে সংকেত দিয়ে রাখেন এই অতিরিক্ত টাকা আদায়ের জন্য । নাহলে সাবরেজিস্টার অফিসের কর্মকর্তা কর্মচারী ও দলিল লেখক সমিতির কতিপয় পদধারী দুষ্কৃতকারী যোগসাজশে মোটা অংকের ঘুষের মাধ্যমে চলছে দলিল সম্পাদনের কাজ। ঘুষ ছাড়া ফাইল নড়ে না ভুক্তভোগীদের অভিযোগ।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সেবাগ্রহীতার ভাষ্য অনুযায়ী দলিল রেজিষ্ট্রেশন করতে গেলে নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত টাকা দিতে হয়।
* ঘুষ না দিলে ফাইল যাচাইয়ে অযথা সময় ক্ষেপণ করা হয়। দলিল দাতা টিপ নেয়ার সময় অতিরিক্ত ১১ শত টাকা অফিসে নিয়ে থাকেন।
*বারবার ভুল ধরিয়ে দিয়ে অফিসে আসতে বাধ্য করা হয়।
স্হানীয় একাধিক ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী সাব রেজিস্ট্রার আবুল হোসেন ও অফিস সহকারী এনায়েত হোসেনের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ আর দুর্নীতির অভিযোগ উঠেছে অনেক আগ থেকেই এবং অফিসের বাহিরে একটি শক্তিশালী দালাল চক্র সক্রিয় রয়েছে। এই চক্রটি সেবাগ্রহীতাদের অফিসে প্রবেশের আগেই ঘিরে ধরে এবং দ্রুত কাজ করিয়ে দেওয়ার নামে অতিরিক্ত টাকা দাবি করে।
অনেকে দাবি করেছেন দালালদের সঙ্গে কিছু অসাধু কর্মকর্তা- কর্মচারীর অন্ত নিহিত যোগাযোগ রয়েছে। ফলে দালালদের মাধ্যমে না গেলে সাধারণ মানুষ সেবা পেতে দেরি বা হয়রানির শিকার হন।জানাযায় দলিল লেখক সমিতির নেতা আসাদুজ্জামান,আশোক মন্ডল,ইমারান হোসেন, রাজু মিয়াসহ যারা আছেন নিজ নিজ সুবিধা ভোগের কারনে সাব রেজিস্ট্রার কে নানা সহযোগিতা ও সাহস যুগিয়ে থাকে, আর এই সাহসে টাকার নেশায় বেপরোয়া হয়ে উঠেছে সাব রেজিস্ট্রার আবুল হোসেন। দলিল রেজিষ্ট্রিকারী ভূমি মালিকরা দুপুর ৩ টার মধ্যে না আসলে দুই থেকে তিন হাজার টাকা হারে অতিরিক্ত ফি নিয়ে থাকেন। এসব দুর্নীতি আর অনিয়ম যাহাতে কোন পত্রিকায় প্রকাশিত না হয় সে কারনে স্হানীয় সাংবাদিক, সাংবাদিদ সংগঠনের নেতৃবৃন্দ কে মোটা অংকের উৎকোচ দিয়ে থাকেন সাব রেজিস্ট্রার ও দলিল লেখক সমিতি শুধু তাই না মুকসুদপুর স্হানীয় প্রভাবশালী ব্যাক্তিদের কে উৎকোচ দিয়ে থাকেন সাব রেজিস্ট্রার আবুল হোসেন। সাব রেজিস্ট্রারের এসব কর্মকান্ডের কারনে দলিল দাতা ও গ্রহীতারা অতিষ্ঠ হয়ে পড়েছে। তাছাড়া সাবরেজিস্টার অফিসে দলিলের সংখ্যা দিন দিন কমে আসার সম্ভাবনা রয়েছে।
ফলে সরকার বিশাল রাজস্ব বঞ্চিত হবে বলে বিশেষজ্ঞদের ধারণা। দলিল লেখক কয়েকজনের সঙ্গে আমাদের প্রতিবেদকের সঙ্গে কথা হলে তারা বিষয় টি এড়িয়ে যান এবং অস্বীকার করেন। সাব রেজিস্ট্রার আবুল হোসেন এর সাথে মোবাইল ফোনে একাধীকবার কথা বলার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেনননি। আইন মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী কোন ভেন্ডার দলিল লেখক এর সঙ্গে বসতে পারবেন না কিন্তু অশোক ভেন্ডার গং তাদের সঙ্গেই বসেন এব্যাপারে ভুক্তভোগীরা ও মুকসুদপুরের সাধারণ মানুষ গোপালগঞ্জ জেলা প্রশাসক, গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য জনাব সেলিমুজ্জামান সেলিম এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply