1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে ‘আলোর পথে দিগনগর’-এর মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, সাংবাদিক সংগঠনগুলোকে সম্মাননা প্রদান গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটি গঠন নিয়ে অচলাবস্থা চলছে গোপালগঞ্জের দুটি শিক্ষা প্রতিষ্ঠানে মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় আহত- শতাধিক গোপালগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত ফরিদপুরে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল চালকের, অসহায় পরিবারে উপার্জনের একমাত্র মানুষকে হারানোর শোক কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল ঝিলংজায় মানব পাচার প্রতিরোধে ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত “জয় বাংলা _ জয় বঙ্গবন্ধু” শ্লোগানে মুখরিত ছাত্রলীগের অবরোধ কর্মসূচি, গোপালগঞ্জে পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ:

মুকসুদপুরে ‘আলোর পথে দিগনগর’-এর মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, সাংবাদিক সংগঠনগুলোকে সম্মাননা প্রদান

  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৬৭ Time View

মুকসুদপুরে ‘আলোর পথে দিগনগর’-এর মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, সাংবাদিক সংগঠনগুলোকে সম্মাননা প্রদান

শহিদুল ইসলাম :
শিক্ষা ও মেধার বিকাশে গ্রামীণ জনপদের শিক্ষার্থীদের উৎসাহিত করতে গোপালগঞ্জের মুকসুদপুরে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘আলোর পথে দিগনগর ইউনিয়ন’ সংগঠনের তৃতীয় বার্ষিক মেধা যাচাই বৃত্তি পরীক্ষা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬।

শনিবার (১৪ নভেম্বর) দিগনগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিগনগর ইউনিয়নের ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসার পাশাপাশি মাধ্যমিক পর্যায়ের চারটি বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা এ মেধা যাচাই বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।

পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ১৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। একই অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকদের পেশাগত অবদান ও ভূমিকার স্বীকৃতিস্বরূপ মুকসুদপুর উপজেলা প্রেসক্লাব, মুকসুদপুর প্রেসক্লাব ও মুকসুদপুর উপজেলা রিপোর্টার্স ইউনিটিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

‘আলোর পথে দিগনগর ইউনিয়ন’ সংগঠনের সভাপতি সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন আইকদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোহেল। এতে বক্তব্য দেন মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাপ্তাহিক মধুমতি কণ্ঠ পত্রিকার সভাপতি শহিদুল ইসলাম,

মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া
উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল রোমান, মুকসুদপুর উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম প্রমুখ।

এ সময় সংগঠনের সহসভাপতি অলিউর রহমান, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় পুরো আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার যথাযথ মূল্যায়ন তাদের এগিয়ে যাওয়ার পথকে আরও সুগম করে। এ ধরনের মেধাভিত্তিক আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ, প্রতিযোগিতার মনোভাব ও আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্রামীণ জনপদে শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এ উদ্যোগ প্রশংসনীয়।

তাঁরা আরও বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি শিক্ষার প্রসারে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। ‘আলোর পথে দিগনগর’-এর এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তির স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়। সংবর্ধনা ও সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন এবং দেশ ও সমাজের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho