1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
ঝিলংজায় মানব পাচার প্রতিরোধে ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত “জয় বাংলা _ জয় বঙ্গবন্ধু” শ্লোগানে মুখরিত ছাত্রলীগের অবরোধ কর্মসূচি, গোপালগঞ্জে পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ: গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোবিপ্রবিতে আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস উদযাপন গোপালগঞ্জে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে এক কলেজ শিক্ষার্থী নিহত গোপালগঞ্জ জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ রেজাউল হক গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মুকসুদপুরে ফ্যামিলি কার্ডের খানা জরিপ কার্যক্রম উদ্বোধন মুকসুদপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঝিলংজায় মানব পাচার প্রতিরোধে ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ২৩ Time View

ঝিলংজায় মানব পাচার প্রতিরোধে ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত

এস.এম লুৎফুর কবির,জেলা প্রতিনিধি কক্সবাজার

‘সমুদ্র পথে বিদেশ নয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে সক্ষমতা বৃদ্ধিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় ঝিলংজা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন ঝিলংজা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আভা রুদ্র। প্রধান অতিথি ছিলেন ইউপি সদস্য মাওলানা ফজলুল করিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের প্রতিনিধি নুসরাত মায়িশা হিমা।

নুসরাত মায়িশা হিমা বলেন, “মানব পাচার প্রতিরোধে ঝুঁকি সম্পর্কে সঠিক তথ্য প্রচার এবং নিরাপদ অভিবাসন বিষয়ে জনসচেতনতা বাড়ানো জরুরি।”

প্রধান অতিথি মাওলানা ফজলুল করিম বলেন, “দালালচক্রের প্রলোভন থেকে তরুণদের রক্ষা করতে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হতে হবে।”

সভাপতি আভা রুদ্র বলেন, “মানব পাচার প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই।”

ইউপি সদস্য মোহাম্মদ নাছির উদ্দীন বলেন, “অবৈধ সমুদ্রপথে বিদেশ যাওয়ার ঝুঁকি সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে।”

কর্মশালাটি সঞ্চালনা করেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রতিনিধি মো. শহিদুল্লাহ। তিনি বলেন, “নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করতে সঠিক তথ্য জানা এবং দালালচক্রের প্রতারণা থেকে সতর্ক থাকা জরুরি।”

ব্র্যাকের সেন্টার ম্যানেজার মো. আজিমুল হক বলেন, “মানব পাচার প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও কমিউনিটির সম্মিলিত অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। সচেতনতার মাধ্যমে ঝুঁকিপূর্ণ অভিবাসন কমিয়ে আনা সম্ভব।”

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন মো. আজিমুল হক। এ সময় ইউপি সদস্য আব্দুর রশিদ, শরিফ উদ্দিন, ছলিমুল হক ও মো. ইউনুচ, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ইসমত আরা, বিভিন্ন ওয়ার্ডের সিটিসি সদস্য এবং ব্র্যাকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় মানব পাচার ও অভিবাসী চোরাচালানের ঝুঁকি, অবৈধ সমুদ্রপথে বিদেশ যাওয়ার বিপদ, নিরাপদ অভিবাসনের গুরুত্ব এবং এসব অপরাধ প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি ও কমিউনিটির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় অংশগ্রহণকারীরা নিজ নিজ অবস্থান থেকে জনসচেতনতা বৃদ্ধি এবং মানব পাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho