1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কার্যনির্বাহী কমিটি গঠন নিয়ে অচলাবস্থা চলছে গোপালগঞ্জের দুটি শিক্ষা প্রতিষ্ঠানে মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় আহত- শতাধিক গোপালগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত ফরিদপুরে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল চালকের, অসহায় পরিবারে উপার্জনের একমাত্র মানুষকে হারানোর শোক কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল ঝিলংজায় মানব পাচার প্রতিরোধে ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত “জয় বাংলা _ জয় বঙ্গবন্ধু” শ্লোগানে মুখরিত ছাত্রলীগের অবরোধ কর্মসূচি, গোপালগঞ্জে পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ: গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোবিপ্রবিতে আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস উদযাপন

কার্যনির্বাহী কমিটি গঠন নিয়ে অচলাবস্থা চলছে গোপালগঞ্জের দুটি শিক্ষা প্রতিষ্ঠানে

  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View

কার্যনির্বাহী কমিটি গঠন নিয়ে অচলাবস্থা চলছে গোপালগঞ্জের দুটি শিক্ষা প্রতিষ্ঠানে

নিজস্ব প্রতিনিধি :

গোপালগঞ্জের দুটি শিক্ষা প্রতিষ্ঠানে মামলাজনিত কারনে কার্যনির্বাহী কমিটি গঠন প্রক্রিয়া ঝুলে পড়েছে। এ কারনে সামগ্রিক শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। ভুক্তভোগী হচ্ছেন শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

জানা গেছে, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার এম এ খালেক ডিগ্রি কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বেতনভাতা পাচ্ছেন না। গত আগস্ট মাসের ৮ তারিখ থেকে কার্যনির্বাহী কমিটির কার্যক্রম বন্ধ। কলেজটির কার্যনির্বাহী কমিটির সভাপতি কে হবেন তা নিয়ে দুই পক্ষের মতৈক্য না হওয়ায় বিষয়টি নিষ্পত্তির জন্য উচ্চ আদালতের শরণাপন্ন হন সভাপতি পদপ্রার্থী একজন। আদালত তিন মাসের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশনা দেন। এ কারনে মোট ৪৮ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী বেতনভাতা তুলতে পারছেন না। কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম সরদার বলেন, দুই পক্ষের এহেন কর্মকাণ্ডের কারনে, আমরা যেমন ভুক্তভোগী হচ্ছি তেমনি শিক্ষার পরিবেশও স্বাভাবিক নয়। কমিটি গঠন নিয়ে সমস্যার পাশাপাশি অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদ শূন্য রয়েছে। কোনো কার্যক্রম সঠিকভাবে চালানোর কেউ নেই। এইচএসসি’র ফলাফল মোটেও সন্তোষজনক নয়। ১৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য ও অকৃতকার্যের সংখ্যা প্রায় সমান সমান।

এদিকে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার ৬৮ নং তাড়াশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটি গঠন প্রক্রিয়ায় সন্তুষ্ট না হয়ে মামলা করেছেন মহসিন শেখ নামে এক ব্যাক্তি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার অধিকারী বলেন, তফশিল মোতাবেক কার্যনির্বাহী কমিটি গঠনের নিমিত্তে নির্বাচনের তারিখ ছিলো গত ১৪ অক্টোবর। মহিলা সদস্য পদে মাত্র দুই জন প্রার্থী হওয়ায় নিয়ম মোতাবেক ওই পদে নির্বাচনের প্রয়োজন হয় নাই। তবে পুরুষ সদস্য পদে প্রার্থী ছিলেন তিন জন। এদের মধ্যে দুই জন সদস্য হওয়ার সুযোগ থাকায় যথারীতি নির্বাচনের উদ্যোগ নেয়া হয়। তিন জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করলেও মহসিন শেখ নির্দেশনা মোতাবেক নির্বাচনী ব্যায় বাবদ নির্ধারিত ৫ হাজার টাকা জমা না দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান দাবী করেন। এসময় উপজেলা ও পুলিশ প্রশাসনের তরফ থেকে সংশ্লিষ্ট বিষয়ের উপর একটি পুলিশ প্রতিবেদন তৈরি করে। এতে নির্বাচনী প্রক্রিয়া আর এগোয়নি। যদিও মহসিন শেখ নির্বাচনী শর্ত না মানায় তার প্রার্থীতা বাতিল হয়। সেক্ষেত্রে বাকী দুই প্রার্থী বৈধ থাকায় নিয়ম মোতাবেক নির্বাচনের আর প্রয়োজন হয় নাই। আমরা চাইলে কমিটি গঠন করতে পারতাম। মহসিন শেখ আদালতে নির্বাচন না করার বিষয়ে অস্থায়ী নিষেধাজ্ঞা চাইলেও বিজ্ঞ আদালত আমাকে, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সুমঙ্গল বালা এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্তকে দুই দিনের মধ্যে হাজির হয়ে কারন দর্শানোর নোটিশ দেন। বিষয়টি আদালতে গড়ানোয় আমরা আর কমিটি গঠনের চেষ্টা করিনি। কার্যনির্বাহী কমিটি ছাড়া কোনো শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম চালানো সম্ভব হয় না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho