1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল চালকের, অসহায় পরিবারে উপার্জনের একমাত্র মানুষকে হারানোর শোক কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল ঝিলংজায় মানব পাচার প্রতিরোধে ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত “জয় বাংলা _ জয় বঙ্গবন্ধু” শ্লোগানে মুখরিত ছাত্রলীগের অবরোধ কর্মসূচি, গোপালগঞ্জে পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ: গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোবিপ্রবিতে আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস উদযাপন গোপালগঞ্জে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে এক কলেজ শিক্ষার্থী নিহত গোপালগঞ্জ জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ রেজাউল হক গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মুকসুদপুরে ফ্যামিলি কার্ডের খানা জরিপ কার্যক্রম উদ্বোধন

ফরিদপুরে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল চালকের, অসহায় পরিবারে উপার্জনের একমাত্র মানুষকে হারানোর শোক

  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ২ Time View

ফরিদপুরে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল চালকের, অসহায় পরিবারে উপার্জনের একমাত্র মানুষকে হারানোর শোক
মাসুদ রহমান এনামুল ঃ

ফরিদপুরে বাসের ভেতরে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছেন বাসচালক মোঃ কালাচাঁদ (৫০)। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৩টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তাঁর মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
নিহত কালাচাঁদ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের বাসিন্দা। তিনি মৃত নুর উদ্দিন শেখের ছেলে।
জানা যায়, ঘটনার সময় বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় ছিলেন চালক কালাচাঁদ। হঠাৎ বাসে আগুনের সূত্রপাত হলে ঘুম থেকে উঠে আগুন নেভানোর চেষ্টা করেন তিনি। একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান। বিষয়টি ফরিদপুর কোতোয়ালি থানাকে জানানো হলে থানার কিলো-১ ডিউটি পার্টি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কালাচাঁদের মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তাঁর পরিবারে রয়েছেন স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসুস্থ বৃদ্ধ মা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। বড় ছেলে ২২ বছর বয়সী শিক্ষার্থী, ১৯ বছর বয়সী মেয়ে বিবাহিত এবং ছোট ছেলে ১৪ বছর বয়সী, নবম শ্রেণির ছাত্র। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন তাঁদের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে গভীর উদ্বেগ।
দিগনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম লিটু মোল্লা বলেন, কালাচাঁদ একজন ভালো ও নিরীহ মানুষ ছিলেন। একজন ঘুমন্ত নিরীহ মানুষের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। এ ঘটনার পেছনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে কঠোর বিচারের দাবি জানান।
এদিকে দিগনগর নূর মঞ্জিল মসজিদের ইমাম ও খতিব কালাচাঁদের পরিবারের বর্তমান অসহায়ত্বের কথা তুলে ধরে সরকারের কাছে মানবিক আবেদন জানিয়েছেন। তিনি বলেন, কালাচাঁদ ছিলেন পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর মৃত্যুর পর স্ত্রী, সন্তান ও অসুস্থ বৃদ্ধ মায়ের ভরণপোষণ কীভাবে চলবে, তা নিয়ে পরিবারটি চরম দুশ্চিন্তায় রয়েছে। পরিবারের ভবিষ্যৎ সুরক্ষায় সরকারের কাছে পরিবারের একজন সদস্যের জন্য উপযুক্ত চাকরির ব্যবস্থা করার আকুল আবেদন জানান তিনি।
এলাকাবাসীর দাবি, কালাচাঁদের মৃত্যুর প্রকৃত কারণ ও বাসে অগ্নিকাণ্ডের ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করা হোক। পাশাপাশি অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়ে সরকারি সহায়তা ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho