1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় আহত- শতাধিক গোপালগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত ফরিদপুরে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল চালকের, অসহায় পরিবারে উপার্জনের একমাত্র মানুষকে হারানোর শোক কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল ঝিলংজায় মানব পাচার প্রতিরোধে ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত “জয় বাংলা _ জয় বঙ্গবন্ধু” শ্লোগানে মুখরিত ছাত্রলীগের অবরোধ কর্মসূচি, গোপালগঞ্জে পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ: গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোবিপ্রবিতে আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস উদযাপন গোপালগঞ্জে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে এক কলেজ শিক্ষার্থী নিহত

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় আহত- শতাধিক

  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় আহত- শতাধিক

মুকসুদপুর,( গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষের পর একে একে ১০টি যানবাহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে শতাধিক যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনায় চারটি বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

স্থানীয় সূত্রে জানা যায় চট্রগ্রাম থেকে আসা ডলফিন পরিবহনের একটি বাসের ব্রেক ফেল হয়ে নিয়ন্ত্রন হারালে ঢাকা- খুলনা (বা ঢাকা- বরিশাল সংযোগ) মহাসড়কে অন্তত ১০ থেকে ১৫ টি যানবাহনের মধ্যে ধারাবাহিক সংঘর্ষ হয়।দূর্ঘটনাকবলিত যাহবাহনের মধ্যে বাস,প্রাইভেটকার, ট্রাক ও ইজিবাইক ছিলো।এ ঘটনায় শতাধিক যাত্রী আহত হয়েছেন।এ দূর্ঘটনায় গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়ি বহরের কয়েকটি গাড়ী ও ক্ষতিগ্রস্ত হয়,তবে তিনি নিজে অক্ষত রয়েছেন।
দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho