গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
রিকি শেখ, স্টাফ রিপোর্টার :
ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই”—এই প্রতিপাদ্যে গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতি হাসপাতালের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
হাসপাতালের মেডিকেল পরিচালক ডা. কাজী রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম. তারেক সুলতান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. রিহাব ইনাম সহ ডায়াবেটিক সমিতির নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, পরিবর্তিত জীবনযাত্রা, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের অভাবে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে। এ রোগ নিয়ন্ত্রণে নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ, শরীরচর্চা ও চিকিৎসকের পরামর্শ মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
এ সময় ডায়াবেটিক সমিতি হাসপাতালের চিকিৎসক, আজীবন সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply