কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত ২৯ ও ৩০ নভেম্বর দেশব্যাপী লকডাউন সফল করতে গোপালগঞ্জে রিক্সা ও ভ্যানচালকদের মাঝে বিনামূল্য খাদ্য সামগ্রী বিতরণ করেছে বঙ্গবন্ধু মানবাধিকার রক্ষা কমিটির নেতৃবৃন্দ
বিশেষ প্রতিনিধিঃ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত আগামী ২৯ ও ৩০ নভেম্বর দেশব্যাপী দুই দিনের (৪৮ ঘন্টা) লকডাউন সফল করতে গোপালগঞ্জে রিক্সা ও ভ্যানচালকদের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বঙ্গবন্ধু মানবাধিকার রক্ষা কমিটির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত গোপালগঞ্জ জেলা শহরে বিভিন্ন সড়কে এ কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে।
মূলত লকডাউন সফল করার লক্ষ্যে অসহায় ও কর্মহীন রিক্সা ও ভ্যান চালকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও কাউন্সিলিং কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বঙ্গবন্ধু মানবাধিকার রক্ষা কমিটির নেতৃবৃন্দরা।
এ সময় নেতৃবৃন্দরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচিতে রিক্সা চালকদের মাঝে চাল, ডাল, আলু ও পেঁয়াজের ২৫০ প্যাকেট খাদ্য সামগ্রী (ত্রাণ সামগ্রী) বিতরণ করা হয় এবং লকডাউন পালনের বিষয়ে তাদের সচেতনতামূলক অভিভাবক কাউন্সিলিং করানো হয়।
তাদের এই কর্মসূচিতে প্রধান নেতৃত্ব দেন বাংলাদেশ বঙ্গবন্ধু মানবাধিকার রক্ষা কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা শেখ রুবেল।
এ সময় দিদারুল আলম – সিনিয়র সদস্য, কেন্দ্রীয় কমিটি ও সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা, শরিফুল ইসলাম – সহ-সভাপতি, নড়াইল জেলা শাখা,
আজিজুল ইসলাম -সিনিয়র সদস্য, নড়াইল জেলা শাখা, রোমানা বেগম – জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী উপস্থিত ছিলেন।
আয়োজকবৃন্দরা জানান, লকডাউন সফল করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই মানবিক সহায়তা কার্যক্রম শুরু করা হয়েছে। লকডাউন পুরোপুরি সফল না হওয়া পর্যন্ত এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।
Leave a Reply