1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ মোবাইল গ্যাজেটের ফেসবুক কুইজে বিজয়ী তরুণ সাংবাদিক নাঈম হোসেন পলোয়ানের হাতে উপহার তুলে দিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ সাকিব আহমেদ  গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের, দোষীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লক্ষ ৬০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান মুকসুদপুরে একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ গোবিপ্রবির নতুন ভিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা

বঙ্গবন্ধুর সমাধিতে ঢাকা বিভাগীয় কমিশনারের শ্রদ্ধা

  • Update Time : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৭৪১ Time View


কে এম সাইফুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান।

আজ বুধবার (১০ আগস্ট) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

মূলত জাতীয় শোক দিবস ও ১৫ আগস্ট -এর সার্বিক প্রস্তুতি দেখতে টুঙ্গিপাড়ায় তার এ আগমন।

এসময় গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, স্থানীয় সরকারের উপ-পরিচালক আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা. নাজমুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাশেদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মেহেদী হাসান, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জোবায়ের রহমান রাশেদ, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আল মামুন, অফিসার ইনচার্জ মো. আবুল মনসুর, টুঙ্গিপাড়ার সাবেক পৌর মেয়র ইলিয়াছ হোসেন সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho