1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ মোবাইল গ্যাজেটের ফেসবুক কুইজে বিজয়ী তরুণ সাংবাদিক নাঈম হোসেন পলোয়ানের হাতে উপহার তুলে দিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ সাকিব আহমেদ  গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের, দোষীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লক্ষ ৬০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান মুকসুদপুরে একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ গোবিপ্রবির নতুন ভিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা

মুকসুদপুরে গ্রাহকদের প্রায় আড়াই কোটি টাকা নিয়ে উধাও এক এনজিও

  • Update Time : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ৬৯৬ Time View

কে এম সাইফুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে “উন্নয়ন সঞ্চয় ঋনদান সমবায় সমিতি লিমিটেডে’র বিরুদ্ধে গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। ডিপিএস, এফডিপিআরসহ বিভিন্ন লোভনীয় অফারের ফাঁদে ফেলে মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের সহজ-সরল মানুষের কাছ থেকে প্রায় আড়াই কোটি টাকা নিয়ে উধাও এনজিওর কর্মকর্তারা। আগে মাঝে মধ্যে অফিসে দু’একজনকে পাওয়া গেলেও বিগত ৭ /৮ মাস আগে থেকে অফিসে তালা লাগিয়ে নিরুদ্দেশ হয়ে গেছে অফিস স্টাফ। ফলে সহায় সম্বল বিক্রি করে জমানো টাকা ফেরতের আশায় অনেকেই এখন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বরসহ প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন। তাদের এখন একটাই চিন্তা মুনাফার টাকা না হোক অন্তত জমানো টাকা ফেরত পেলেই তারা খুশি । সরেজমিনে গেলে জানা যায়, ৮ থেকে ৯ বছর আগে মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের মোল্লাদী বাজারে একটি বিল্ডিংয়ে চটকদার সাইন বোর্ড টাঙ্গিয়ে “উন্নয়ন সঞ্চয় ঋনদান সমবায় সমিতি লিমিটেড” এর নামে সমবায় ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানের অফিস খোলা হয়। বিভিন্নভাবে তাদের লোকেরা জনগণের কাছে গিয়ে লোভনীয় অফার দিয়ে আমানত সংগ্রহ করতে থাকে। একজন দু’জন করে শতাধিক গ্রাহকের কাছ থেকে তারা প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নিয়েছে। প্রথম দিকে তারা কারও কারও জমানো টাকার বিপরীতে প্রতি লাখে ১৫শ’ টাকা করে লাভ দিলেও পরবর্তীকালে তারা টালবাহানা শুরু করেন। কিছু কিছু গ্রাহক টাকা ফেরত নেওয়ার ব্যাপারে চাপ সৃষ্টি করলে সংশ্লিষ্টরা অফিসে আসা বন্ধ করে দেয়। ফলে আমানতকারীরা এখন দিশেহারা হয়ে পড়েছেন।

মুকসুদপুর উপজেলার মোল্লাদী গ্রামের মোস্তফা শেখের ছেলে জাহিদুর রহমান শেখ ছিলেন ‘উন্নয়ন সঞ্চয় ঋনদান সমবায় সমিতি লিমিটেড’ এর মালিক এবং একই এলাকার নান্টু শেখ নামের এক ব্যক্তি ছিলেন ওই অফিসের ম্যানেজারের দায়িত্বে। সহকারী ছিলেন শরিফ শেখ। এরাই মূলত মানুষকে ভুল বুঝিয়ে অধিক লাভের কথা বলে নিজ এলাকার সহজ সরল মানুষের কাছ থেকে প্রায় আড়াই কোটি টাকা সংগ্রহ করে নেয় বলে ভূক্তভোগি গ্রাহকরা জানায়।

এখন মুনাফা নয়, জমাকৃত টাকা ফেরতের আসায় প্রতিদিন অফিসে যোগাযোগ করেও টাকা ফেরত পায়নি গ্রাহকরা। সরেজমিনে গেলে এ বিষয়ে কথা হয় আবুল শেখের সাথে । তিনি জানান, আমার বাবা সাফর শেখ ৬ লক্ষ টাকা ওই এনজিওতে বেশী লাভের আসায় রেখেছে। কিন্তু এনজিওর মালিক জাহিদুর রহমান হঠাৎ করে রাতের আধারে এলাকা থেকে পালিয়ে যায় । এ কথা শোনার পর আমার বাবা টাকার শোকে মারা গেছে।

এ বিষয়ে কথা হয় ওই এনজিওর গ্রাহক মোল্লাদী গ্রামের শামিম শেখের সঙ্গে। তিনি জানান, অধিক লাভের আসায় ৩০ লক্ষ টাকা জমা করেন কিন্তু এক দুই মাস লাখে ১৫শ’ টাকা দেওয়ার পর আর কোনো লাভ দেয়নি। আরেকজন গ্রাহক আবু সাঈদ হাওলাদার বলেন, তিনি “উন্নয়ন সঞ্চয় ঋনদান সমবায় সমিতি লিমিটেড” এর একজন গ্রাহক ছিলেন। সেই হিসেবে প্রতিমাসে ১৫শত টাকার লাভের আসায় ৩ লক্ষ টাকা ও আমার ভাই আবু স্যামার ৬ লক্ষ টাকা এফডিপিআর করার পর তাদের এখন আর অফিসে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে তার ও তার ভাইয়ের জমানো টাকা ফেরত পাওয়া নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা।

এ ব্যাপারে কথা হয় উক্ত অফিসের সহকারী ম্যানেজারের সঙ্গে। তিনি বলেন, আমি শুধু কিস্তির টাকা উত্তোলন করতাম। এর বেশী কিছু জানিনা । এমনকি আমার দুই মাসের বেতনের টাকা না দিয়ে চলে গেছে । এখন মালিকের মোবাইল নন্বর বন্ধ রয়েছে। কোন যোগাযোগ করতে পারতেছি না ।

উপজেলার রাঘদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহিদুর রহমান টুটুল জানান, আমার ইউনিয়নের মোল্লাদী গ্রামের শতাধিক লোকের কাছ থেকে লোভনীয় অফার দিয়ে ‘উন্নয়ন সঞ্চয় ঋনদান সমবায় সমিতি লিমিটেড’ এর মালিক জাহিদুর রহমান বহু টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছে ।

এ ব্যাপারে অভিযুক্ত এনজিওর মালিক জাহিদুর রহমানের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি । মুকসুদপুর উপজেলা সমবায় অফিসার সুমনা বিশ্বাস বলেন, এ ব্যাপারে কোন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho