1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ মোবাইল গ্যাজেটের ফেসবুক কুইজে বিজয়ী তরুণ সাংবাদিক নাঈম হোসেন পলোয়ানের হাতে উপহার তুলে দিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ সাকিব আহমেদ  গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের, দোষীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লক্ষ ৬০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান মুকসুদপুরে একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ গোবিপ্রবির নতুন ভিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা

বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের শ্রদ্ধা

  • Update Time : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৫৪৮ Time View

কে এম সাইফুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সোমবার (১৫ আগস্ট) বিকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষে ঢাকা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. ফরিদ হোসেন মিয়ার নেতৃত্বে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

এ সময় গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. জাকির হোসেন, পরিচালক ডা. মনোয়ার হোসেন, জেলা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) গোপালগঞ্জ শাখার সভাপতি ডা. মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক ডা. হুমায়ূন কবীর, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ও শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক ডা. অসিত কুমার মল্লিক, উপ-পরিচালক (অব.) চৌধুরী সফিকুল আলম, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. শেখ আব্দুল্লাহ আল মাহমুদ, সিভিল সার্জন কার্যালয়ের ডা. সাকিবুর রহমান সহ গোপালগঞ্জ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তারা সকলে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এছাড়াও দিবসটি উপলক্ষে গোপালগঞ্জ বিএমএ এবং স্বাচিপ -এর পক্ষ থেকে পৃথক-পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানিয়েছেন চিকিৎসক নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho