1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ মোবাইল গ্যাজেটের ফেসবুক কুইজে বিজয়ী তরুণ সাংবাদিক নাঈম হোসেন পলোয়ানের হাতে উপহার তুলে দিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ সাকিব আহমেদ  গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের, দোষীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লক্ষ ৬০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান মুকসুদপুরে একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ গোবিপ্রবির নতুন ভিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা

মুকসুদপুরে আওয়ামীলীগ সরকারের বিশাল উন্নয়নমূলক কর্মযজ্ঞ সম্পাদনের পর উদ্বোধন করলেন মুহাম্মদ ফারুক খান এমপি:

  • Update Time : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১০১২ Time View

কে এম সাইফুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানী বাজার হইতে জলিরপাড় বাজার, জলিরপাড় বাজার হইতে গোহালা, গোহালা হইতে বনগ্রাম, বনগ্রাম হইতে বাগাদিয়া, বাগাদিয়া হইতে দিগনগর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও কার্পেটিং এবং নবনির্মিত দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন করলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান।

মঙ্গলবার (১৬ আগস্ট)‌‌‌‌‌‌‌‌ বানিয়াচর সূর্যকান্ত জানোকি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসভায় বিকালে জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কার্তিক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন – মুহাম্মদ ফারুক খান এমপি।
মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এনায়েত হোসেন লিপনের সঞ্চালনায় বিশাল এ জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী আশু মিয়া, সাধারণ সম্পাদক রবিউল আলম সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক এম এম মহিউদ্দিন আহমেদ মুক্ত মুন্সী, সিরাজুল ইসলাম মিয়া, সাইদুর রহমান টুটুল, ভাইস চেয়ারম্যান রবিউল আলম মোল্লা, মহিলা বিষয়ক সম্পাদক তাপসী রানী দূর্গা, ননীক্ষীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রনি আহমেদ, গোহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মাতুব্বর, উজানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবু শ্যামল বোস, বাবুল আক্তার খান, বিভা রানী মন্ডল, শিক্ষক ও সহ-সভাপতি হরিশচন্দ্র বাড়ৈরী, অনিল মন্ডল, প্রধান শিক্ষক রঞ্জন বালা প্রমূখ।

এ সময় মুকসুদপুর পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, গোপালগঞ্জ জেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী এহসানুল হক, উপজেলা সদ্য সাবেক প্রকৌশলী বাবু সজল কুমার দত্ত, নবাগত উপজেলা প্রকৌশলী মো. আবদুল্লাহ-আল-রাশেদী, জলিরপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবু মিহির কান্তি রায়, সহকারি প্রকৌশলী আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ ফারুক খান এমপি, উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহবান জানান। দলের অভ্যন্তরীণ যে কোন সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করার জন্যও তিনি নেতাকর্মীদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত সর্বস্তরের জনগণ হাত তুলে এমপি মুহাম্মদ ফারুক খানের প্রতি তাদের স্বতঃস্ফূর্ত সমর্থন জানায়। জনতার এই সমর্থনে ফারুক খান এমপি সন্তোষ প্রকাশ করেন।

এছাড়াও বিশাল এ জনসভায় উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho