1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে দুই বিচারপতির শ্রদ্ধা নিবেদন

  • Update Time : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৬৫৭ Time View

কে এম সাইফুর রহমান,
বিশেষ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট, আপীল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান ও বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াত।

আজ শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তারা বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সফরসঙ্গী হিসেবে এসময় বিচারপতি ওবায়দুল হাসানের সহধর্মিনী এবং বিচারপতি খিজির হায়াতের সহধর্মিনী উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তারা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এসময় গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাশেদুর রহমান, সিনিয়র সহকারী জজ মেহেদী হাসান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, সাবেক পৌর মেয়র ইলিয়াছ হোসেন সহ জেলা জজশীপ ও ম্যাজিস্ট্রেসী’র অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে বিচারপতিগণ বঙ্গবন্ধু ভবনের সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho