1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

নগরকান্দায় ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ – আহত ৫

  • Update Time : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৬০৭ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় গরুতে ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কম পক্ষে আহত হয়েছে ৫ জন। আহতদের নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার ফুলসুতি ইউনিয়নের সলিথা গ্রামে এ ঘটনা ঘটে। জানাগেছে সলিথা গ্রামের জাহাঙ্গীর মোল্যা তার নিজ জমিতে গরুর খাদ্য ঘাসের চাষ করেছে। সেই ঘাস প্রতিবেসী নুর আলম মাষ্টার ও তার ভাই শাহ আলমের গরু প্রায়ই সময় ক্ষেতে গিয়ে খেয়ে ফেলে। একাধিক বার তাদেরকে জানালেও কোন কর্ণপাত করেনা নুর আলমরা। এরই ধারাবাহিকতায় শুক্রবার পুনঃরায় নুর আলম ও শাহ আলমের গরুতে ঘাস খাওয়ার সময় বাধা দিলে অতর্কিত ভাবে জাহাঙ্গীর মোল্যা, রেজাউল মোল্যা ও রাজিয়া বেগমকে মেরে গুরুতর ভাবে আহত করে নুর আলম, শাহ আলম ও তার লোকজন। জাহাঙ্গীর মোল্যা বলেন ওদের গরু দিয়ে আমার জমির ঘাস খাওয়া বারন করায় আমাকে, আমার ছেলে ও আমার স্ত্রীকে মেরে গুরুতর আহত করেছে। আমাদের হাসপাতালে ভর্তি করলে ওদের পক্ষের তিন জন অযথা হাসপাতালে ভর্তি হয়। এ রিপোর্ট তৈরী করা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho