1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের আয়োজনে হাজার-হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

  • Update Time : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৫৬৮ Time View

কে এম সাইফুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ

বিএনপি সরকারের সন্ত্রাস ও দুর্নীতি বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে ২০০৪ সালে বঙ্গবন্ধু এভিনিউ এ আওয়ামীলীগের জনসভায় গ্রেনেড হামলা ঘটিয়ে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করার প্রতিবাদ ও হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ।

আজ রোববার (২১ আগস্ট) দুপুর ১২টায় গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ চত্বরের সামনে থেকে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লার নেতৃত্বে ছাত্রলীগের জেলা- উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের প্রায় ৪০ হাজার নেতাকর্মী নিয়ে গ্রেনেড হামলার প্রতিবাদে একটি বিশাল বিক্ষোভ সমাবেশ বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে ফিরে শেষ হয়। পরে বঙ্গবন্ধু কলেজ চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ছাত্রলীগ নেতা রনি হোসেন কালু, দীন—ইসলাম মোল্যা, প্রিন্স, সাবেক ছাত্রলীগ নেতা মাসুদ রানা সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। সমাবেশে বক্তারা বলেন, বিভিন্ন সময়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য চেষ্টা চালানো হয়েছে। কিন্তু জনগণের প্রিয় নেত্রীকে সব সময় আল্লাহ রক্ষা করেছেন। বিএনপির নেতৃত্বাধীন ৪ দলীয় জোট আমলে ২১ আগস্ট যে গ্রেনেড হামলা হয়েছে তাও ছিলো জননেত্রীকে হত্যার চেষ্টা।

বক্তারা ন্যাক্কারজনক এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho