1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

কাশিয়ানীতে রেল কালভার্ট বন্ধ করার প্রতিবাদে ও নতুন কালভার্টের দাবিতে মানববন্ধন

  • Update Time : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৫৭০ Time View

কাশিয়ানী প্রতিনিধি:
গোপালগঞ্জ কাশিয়ানীর সন্ধ্যা বাজার এলাকায় পুরাতন রেল কালভার্ট বন্ধ করার প্রতিবাদে ও নতুন কালভার্ট নির্মাণের দাবিতে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেছেন এলাকাবাসী।
২৫ আগস্ট (বৃহস্পতিবার) বেলা ১১টায় সন্ধ্যা বাজার এলাকায় কাশিয়ানী এম এ খালেক সড়কে দিনব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
স্থানীয় জনপ্রতিনিধিদের নেতৃত্বে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধনে বক্তব্য রাখেন কাশিয়ানী সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন শিকদার, উপজেলা আ,লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরাফত হোসেন লাভলু মৃধা, আ, লীগ নেতা মোল্লা খালিদ হোসেন লেবু, দপ্তর সম্পাদক সম্পাদক শহিদুল খন্দকার, জাসদ সভাপতি সাংবাদিক ফায়েকুজ্জামান, সাংবাদিক শহীদুল আলম মুন্না।
এছাড়া ইউপি সদস্য সানজিদা রাহেলা, হাসানূর রহমান হাসু, মোঃ আলম মোল্লা, যুবলীগ নেতা আবুল কালাম কালু মিয়া, ছাত্র লীগ নেতা ভিপি কে এম মোরশেদ আলম, বিশিষ্ট ঠিকাদার শাহাদাত হোসেন, সনেট আহমেদ, খলিফা জাহিদ আলম, শেখ আহমেদসহ এলাকার বিভিন্ন পেশাজীবী মানুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন,সন্ধ্যা বাজার এলাকায় বারাসিয়া নদীর সংযোগ কুটির খালের মুখে, কালুখালী – ভাটিয়াপড়া রেল পথের পুরাতন কালভার্ট বন্ধ করে দিয়ে নির্মিত হয়েছে রাজশাহী-টুংগীপাড়া রেলপথ ও নির্মানাধীন ঢাকা-বেনাপোল নতুন রেল পথ। পুরাতন কালভার্ট বন্ধ করায় ও নতুন কালভার্ট না দেওয়ায় এলাকাবাসী মধুমতি ও রাশিয়া নদী সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, জলাবদ্ধতায় বাড়ছে দুর্ভোগ, কৃষি ফসলের হচ্ছে ক্ষতি ও সাপ্লাই পানি সুবিধা থেকে হচ্ছে বঞ্চিত। তাই আমার পুরাতন কালভার্টের মুখ খুলে দিয়ে নতুন রেল সংযোগে কালভার্টে নির্মাণের জোর দাবি জানাচ্ছি। বক্তার আরো বলেন,
বিষয়টি সুরাহ না হওয়া পর্যন্ত এই এলাকায় রেললাইন নির্মাণের সকল কার্যক্রম বন্ধ রাখতে হবে। অনথ্যায় কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারী দেন তারা।
পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের ভূমি অধিগ্রহণ ইনচার্জ কর্ণেল মো. ইলিয়াস হোসেন বলেন, ‘বিষয়টি আমরা তদন্ত করে দেখব। আমাদের প্রজেক্ট প্লানে ওখানে কোন কালভার্ট নেই। যদি কোন সুযোগ থাকে জনগণের দাবির বিষয়টি আমরা বিবেচনা করে দেখবো। তাৎক্ষনিকভাবে কোন সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই। তবে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে।
শহীদুল আলম মুন্না
২৬-০৮-২০২২
০১৭১৮৫৩১৪৪৮

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho