1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

নগরকান্দায় খাল থেকে রিকশা উদ্ধার, চালক নিখোঁজ

  • Update Time : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৬১৫ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় খাল থেকে ব্যাটারি চালিত একটি রিকশা উদ্ধার করেছে থানা পুলিশ।
রোববার দুপুরে উপজেলার রামনগর ইউনিয়নের বালিয়ারটান ব্রিজের নিচে খাল থেকে রিকশাটি উদ্ধার করা হয়।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিল হোসেন এ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানাগেছে, রোববার সকালে বালিয়ারটান ব্রিজ সংলগ্ন খালের পাশে রহস্যজনক অবস্থায় ব্যাটারী চালিত রিকশার ৪টি ব্যাটারি ও একজোড়া জুতা পড়ে থাকতে দেখে স্থানীয় কয়েকজন। আশপাশে কাউকে না দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় খালের পানি থেকে রিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সাবেক ইউপি সদস্য আকমান হোসেন জানান, আমরা প্রথমে ব্রিজের পাশে একজোড়া সেন্ডেল ও ঝোপের ভেতরে রিকশার ৪টি ব্যাটারি পড়ে থাকতে দেখি। আশপাশে কাউকে না পেয়ে আমরা থানায় খবর দেই। পুলিশ এসে রিকশাটি উদ্ধার করে।
তবে রিকশাটি আমাদের এলাকার কারো পরিচিত না।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রিকশাটি উদ্ধার করেছে। গাড়ি চালককে সেখানে না পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়েছে।
ইতিমধ্যে আমরা রিকশার মালিকের পরিচয় জানতে পেরেছি। রিকশাটি ফরিদপুর সদর উপজেলার ভাজনডাঙ্গা এলাকার মনির খান নামের এক ব্যক্তির। এবং রিকশাটি ভাড়ায় চালাতেন সাদ্দাম নামের এক লোক। গতকাল থেকেই রিকশা চালক সাদ্দাম নিখোঁজ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho