1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

  • Update Time : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৭৫০ Time View

কে এম সাইফুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে কর্মরত সাংবাদিক আমির হামজা (৪৩) এখন কিডনি জটিলতার কারণে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। গত ৫ মাস আগে তার দুটো কিডনিতে সমস্যা দেখা দেয়। বর্তমানে দুটো কিডনির প্রায় ৯৫ ভাগ অকেজো হয়ে পড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাকে দ্রুত দেশের বাহিরে চিকিৎসা নেওয়ার পরামর্শও দিয়েছেন। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে তার পক্ষে বিদেশে চিকিৎসা তো পরের কথা, দেশের মধ্যেই চিকিৎসার ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে পড়েছে।

এদিকে বাবার জীবন বাঁচাতে এবং উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সমাজের বৃত্তবানদের নিকট সাহায্য চাইলেন আমির হামজার একমাত্র মেয়ে গোপালগঞ্জ যুগশিখা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির মেধাবী শিক্ষার্থী নাহিয়ান রহমান রোদেলা।

কান্না জড়িত কণ্ঠে রোদেলা বলেন, আমার বাবা না থাকলে আমরা কিভাবে বাঁচবো? আমার লেখাপড়া বন্ধ হয়ে যাবে? আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করছি।

আমির হামজা প্রায় দুই দশক ধরে সাংবাদিকতা পেশার সাথে জড়িত। বর্তমানে তিনি জনপ্রিয় সময় টেলিভিশনের গোপালগঞ্জের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছেন।

আমির হামজাকে সাহায্য পাঠানোর জন্য- আমির হামজা, এ্যাকাউন্ট নম্বর: ১০৮৩২০১০০০০০২৮১৮, ইউসিবি ব্যাংক, গোপালগঞ্জ শাখা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho