1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

গোপালগঞ্জে বেপরোয়া গতিতে চলা মটরসাইকেল কেড়ে নিয়েছে দুই বন্ধুর প্রাণq

  • Update Time : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৬২৪ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ

গোপালগঞ্জে বেপরোয়া গতিতে চলা মটরসাইকেল কেড়ে নিয়েছে দুই বন্ধুর প্রাণ।

আজ সোমবার (২৯ আগস্ট) বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার গোপালগঞ্জ-
কোটালীপাড়া সড়কের গোলাবাড়ীয়া নামক এলাকায় মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে বলে জানাগেছে। এতে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু অপূর্ব রায় (২৭) ও তরিকুল শেখ (২৮) নিহত হয়েছেন।

পুলিশ জানায়, কোটালীপাড়া থেকে মোটরসাইকেল যোগে দুই বন্ধু তরিকুল শেখ ও অপূর্ব রায় জেলা সদরে ফেরার পথে গোলাবাড়িয়া নামক স্থানে পৌঁছালে সেখানে তাদের বহনকারী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে জোরে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলেই দুই বন্ধু তরিকুল শেখ ও অপূর্ব রায় নিহত হয়। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহতরা হলেন, গোপালগঞ্জ বড়বাজারের তরিকুল চাউল ভান্ডারের মালিক বাবুল শেখের ছেলে তরিকুল শেখ। তার বাড়ি সদর উপজেলার বেদগ্রাম এলাকায় এবং সদর উপজেলার কাটরবাড়ি এলাকার প্রফুল্ল রায়ের ছেলে অপূর্ব রায়।

এদিকে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। এছাড়াও দুই বন্ধুর অকাল মৃত্যুতে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, বড় বাজার ব্যবসায়ী সমিতির বারবার নির্বাচিত সভাপতি দাউদ শেখ সহ অন্যর গভীর শোক প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho