1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বিসিএ -এর শ্রদ্ধা নিবেদন

  • Update Time : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৫৯৩ Time View

কে এম সাইফুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশ কটন এসোসিয়েশন (বিসিএ) বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত, এফবিসিসিআই এর অন্তর্ভুক্ত একটি “এ ক্লাস” বাণিজ্য সংগঠন।

জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ কটন এসোসিয়েশন এর পক্ষ থেকে পরিচালনা পর্ষদের একটি প্রতিনিধি দল আজ মঙ্গলবার (৩০ আগস্ট) টুঙ্গিপাড়ায় বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন এবং তার স্মরণে সেখানে দাড়িঁয়ে ১ (এক) মিনিট নিরবতা পালন করেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তারা সকলে ১৫ আগস্টে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

উক্ত প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশ কটন এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মো.নুরুজ্জামান।

এসময় টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট কাজী জিন্নাত আলী,
টুঙ্গিপাড়া পৌরসভার প্যানেল মেয়র কাজী ফখরুল আলম, বিসিএ-এর সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজমল হক, ইদ্রিস আলী মোল্লা, মো.শামীম আহমেদ, মো.সাঈদ তসলিম আহমেদ খাঁন প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho