1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

স্বাস্থ্য অধিদপ্তর ঘোষিত নির্দেশনা প্রতিপালনে গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা

  • Update Time : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৬১৫ Time View

কে এম সাইফুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ

স্বাস্থ্য অধিদপ্তর ঘোষিত নির্দেশনা প্রতিপালনে গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন, লাইসেন্স- এর বৈধতা অনুসন্ধান, অভ্যন্তরীণ পরিবেশ পর্যবেক্ষণ, স্বাস্থ্য অধিদপ্তর ঘোষিত নির্দেশনা প্রতিপালন নিশ্চিতকরণে গোপালগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) মিলন সাহা’র নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে সার্বিক সহযোগিতা প্রদান করেন গোপালগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোহাম্মদ সাইদুজ্জামান জুয়েল, এমও (ডিসি) এবং ডা. কৃষানু বৈদ্য, মেডিকেল অফিসার মোবাইল কোর্ট পরিচালনা কালে লাইসেন্স ও অনুমোদন না থাকার কারণে “নিউ খিদমাহ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার” নামে একটি ডায়াগনস্টিক সেন্টার-এর কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় এবং জরিমানা করা হয়। অপর একটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে মেডিকেল প্রাকটিস ও প্রাইভেট ক্লিনিক ও ল্যাবরেটরীজ (রেগুলেশন অর্ডিনেন্স- ১৯৮২ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়।

এসময় ভ্রাম্যমান আদালতের বিচারক মিলন সাহা গণমাধ্যমকে জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় গোপালগঞ্জে বেসরকারি পর্যায়ে স্বাস্থ্য খাতের বিভিন্ন অব্যবস্থাপনা দূর করে গ্রাহক সেবার মান নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho