1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

প্রশাসন ও মৎস্য বিভাগের সমন্বিত অভিযানে গোপালগঞ্জে জব্দকৃত প্রায় ৫’শত নিষিদ্ধ জাল ধ্বংস

  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৬৭ Time View

কে এম সাইফুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ

গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের সমন্বিত অভিযানে প্রায় ৫’শত নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।

দেশীয় ও বিলুপ্তি প্রজাতির মাছ সংরক্ষণের স্বার্থে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহসিন উদ্দিন-এর দিক নির্দেশনায়, উপজেলা মৎস্য বিভাগ, স্থানীয় ইউপি চেয়ারম্যান, জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশের সক্রিয় অংশগ্রহণে সরকার ঘোষিত নিষিদ্ধ চায়না জাল উদ্ধারের সমন্বিত অভিযানে প্রায় ৫’শত নিষিদ্ধ জাল উদ্ধার সহ অবৈধ চায়না জাল সংরক্ষণের দায়ে দোষীদের বিভিন্ন পরিমানে অর্থ জরিমানা করা হয়েছে। পরে সেই জব্দকৃত নিষিদ্ধ জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানের ধারাবাহিকতায় আজ শনিবার (৩ সেপ্টেম্বর) গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতি ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৬টি চায়না জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল ধ্বংস করা হয়।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহসিন উদ্দিন এবিষয়ে গণমাধ্যমকে জানান, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে সরকার বদ্ধপরিকর। গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা স্যারের দিক নির্দেশনায় সমগ্র জেলাব্যাপী অবৈধ চায়না জাল ব্যবহার ও সংরক্ষণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়। পরে তা জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ অভিযান চালানো থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho