1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে বাংলাদেশ ট্যাক্স ল’ ইয়ার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দের শ্রদ্ধা

  • Update Time : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৪৫ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ট্যাক্স ল’ ইয়ার্স এসোসিয়েশন (বিটিএলএ) -এর নেতৃবৃন্দ।

আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিটিএলএ -এর সভাপতি ও বাংলাদেশ আওয়ামী কর আইনজীবী লীগের সভাপতি সাবেক এমপি এ্যাড. মো. সোহরাব উদ্দিন ও বিটিএলএ -এর মহাসচিব এ্যাড.
মো. খোরশেদ আলমের নেতৃত্বে অন্যান্য সকল নেতৃবৃন্দদের সাথে নিয়ে বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পৃথক- পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় ঢাকা ট্যাকসেস্ বার এসোসিয়েশনের সভাপতি এ্যাড. মো. আবু আমজাদ, সাধারণ সম্পাদক এ্যাড. জাকারিয়া খান (স্বপন), যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আশরাফুল আলম (ডেভিড), বাংলাদেশ আওয়ামী কর আইনজীবী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সৈয়দ ইকবাল মোস্তফা, বাংলাদেশ ট্যাক্স
ল’ ইয়ার্স এসোসিয়েশন (বিটিএলএ)-এর কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যগণ, বাংলাদেশ ট্যাক্স ল’ ইয়ার্স এসোসিয়েশনের ৮ বিভাগের প্রতিনিধি ও সদস্যগণ সহ নবীন- প্রবীণ আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তারা সকলে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho