1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

সরকারি পুকুরে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ গোপালগঞ্জ সওজ’র নির্বাহী প্রকৌশলী জাহিদ হোসেনের বিরুদ্ধে

  • Update Time : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৭৭ Time View

কে এম সাইফুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ

নিয়মনীতির তোয়াক্কা না করেই গোপালগঞ্জে ক্ষমতার অপব্যবহার করে পুকুর সংস্কারের নামে সরকারি পুকুরে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে গোপালগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হোসেন নামের এক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে।

গোপালগঞ্জের ব্যস্ততম বঙ্গবন্ধু সড়কের কুয়াডাঙ্গা নামক স্থানে সওজ’র আবাসিক এলাকার বড় পুকুরটি সংস্কারের নামে তিনি বেশ কয়েকদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে চলেছেন। এতে পুকুর সংলগ্ন বঙ্গবন্ধু সড়কের উত্তর-দক্ষিণ দিক সহ পূর্ব -পশ্চিম দিকের সড়ক দুটো মে কোন সময় ভূমি ধসে পতিত হবে বলে আশংকা করা হচ্ছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে আমাদের প্রতিনিধি সরেজমিনে ওই এলাকায় গিয়ে অবৈধ ড্রেজার মেশিনটি দেখতে পান। শনিবার সরকারি ছুটিতে অফিস বন্ধ থাকায় এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী মো.জাহিদ হোসেনের ব্যবহৃত …৮০৩ নম্বরে মুঠোফোনে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে সরকারি পুকুর খননে উপজেলা প্রশাসনের কোন অনুমতি নিয়েছেন কি-না? জানতে চাইলে তিনি রোববার তার দপ্তরে দেখা করার অনুরোধ জানান।

এ বিষয়ে গোপালগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান জানান, ড্রেজার মেশিন দিয়ে সওজ’র সরকারি পুকুর খননের বিষয়ে সওজ কর্তৃপক্ষ কোন অনুমতি নেয়নি।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহসিন উদ্দিন এবিষয়ে গণমাধ্যমকে জানান, গোপালগঞ্জের ব্যস্ততম বঙ্গবন্ধু সড়ক সংলগ্ন সওজ’র সরকারি পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিষয়টি আপনার মাধ্যমেই জেনেছি। সওজ কর্তৃপক্ষ বালু উত্তোলনের ব্যাপারে উপজেলা প্রশাসনের কোন অনুমতি নেয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho