1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ মোবাইল গ্যাজেটের ফেসবুক কুইজে বিজয়ী তরুণ সাংবাদিক নাঈম হোসেন পলোয়ানের হাতে উপহার তুলে দিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ সাকিব আহমেদ  গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের, দোষীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লক্ষ ৬০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান মুকসুদপুরে একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ গোবিপ্রবির নতুন ভিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা

নিশি রাতের সরকারকে না হটানো পর্যন্ত আমাদের আন্দোলন চলবে

  • Update Time : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৩৭ Time View

— শামা ওবায়েদ ইসলাম রিংকু

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন,
নিশি রাতের সরকারকে না হটানো পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তিনি ১৭ সেপ্টেম্বর, রবিবার বিকালে তার নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দায় এক প্রতিবাদ সভায় এ কথা বলেন। তিনি সরকারের উদ্দেশ্যে আরো বলেন, ঢাকায় এসি রুমে বসে জনগন বেহেস্তে আছে বলছেন। গ্রাম অঞ্চলে আসেন, দেখেন জনগন কোন অবস্থায় আছে। নিত্যপন্য দ্রব্যের মূল্য যে ভাবে বাড়িয়েছেন তাতে জনগনের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। তিনি বলেন, এখনো সময় আছে সাধারন জনগনের পাশে আসুন, তাদের কাছে ক্ষমা চান, তাতে জনগন ক্ষমা করলে ও করতে পারেন। রাজধানীর পল্লবীসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির চলমান কর্মসূচিতে হামলার এবং কর্মী নিহত হওয়ার প্রতিবাদে উপজেলা বিএনপি’র আয়োজনে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

রবিবার বিকালে উপজেলার লস্করদিয়া শামা ডেইরী ফার্ম মাঠে এ সমাবেশের আয়োজন করেন উপজেলা বিএনপি।

উপজেলা বিএনপি,র সহ সভাপতি হাবীবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহসভাপতি মাহবুব আলী মিয়া, ঢাকা উত্তর যুবদলের যুগ্ন সম্পাদক হাফিজুর রহমান শরীফ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলিমুজ্জামান সেলু, জেলা যুবদলের যুগ্ন সম্পাদক হেলালুদ্দিন হেলাল, তৈয়াবুর রহমান মাসুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহমুদুল হাসান, শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho