1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের অঙ্গসংগঠনের কমিটিতে উঠে এসেছে ত্যাগী ছাত্র নেতারা

  • Update Time : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৯৬ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জ জেলায় জেলা ছাত্রলীগের আওতাধীন সদর উপজেলা শাখা, পৌর শাখা, সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ও সরকারি নজরুল ইসলাম কলেজ শাখার নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে।

ছাত্রলীগে সাধারন সম্পাদক দলের আইন শৃংখলা ভঙ্গের দায়ে বহিষ্কার হওয়ায় দলটির অঙ্গ সংগঠনের কমিটি ঘোষণা করেন দলের সভাপতি। এ নিয়ে ছাত্রলীগের জেলা কমিটির অন্যান্য সিনিয়র নেতারা পাল্টা কমিটির অনুমোদন দেন। এ নিয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের দু গ্রুগের বিক্ষোভ মিছিল ও মিটিং শহরে দেখা যায়, যা গোপালগঞ্জের ইতিহাসে পূর্বে কখনো দেখা যায়নি। তবে উভয় কমিটিতে যে সকল ছাত্র নেতারা উঠে এসেছে সকলেই দলের রাজপথের লড়াকু সৈনিক ও ত্যাগী। তেমনি একজন ছাত্র নেতা গোপালগঞ্জ ব্যাংকপাড়া, লিচু বাগনের মো. গোলাম মোস্তফা সরদারের ছেলে এম,এইচ জুভীন মুস্তাফা। তিনি বঙ্গবন্ধু কলেজে ছাত্র থাকাবস্থায় ২০১৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে রাজনীতিতে পা রাখেন। করোনা কালীন সময়ে তিনি গরীব ও অসহায়দের পাশে থেকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। বর্তমানে তিনি পৌর ছাত্রলীগের নবগঠিত কমিটির যুগ্ম-আহবায়ক হিসাবে স্থান করে নিয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমি দীর্ঘদিন যাবৎ রাজনীতির সাথে জড়িত। দীর্ঘদিন যাবৎ গোপালগঞ্জ ছাত্রলীগের অঙ্গসংগঠনের কমিটি না থাকায় রানৈতিক কোন পদের স্বীকৃতি পাই, সম্প্রতি গোপালগঞ্জ ছাত্রলীগের অঙ্গ সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়। আমি গোপালগঞ্জ সদর পৌরসভার নবনির্বাচিত কমিটির যুগ্মআহবায়ক হিসাবে পদ মর্যাদা লাভ করেছি, আমি ধন্যবাদ জানাচ্ছি আমার রাজনৈতিক অভিভাবক ও আমার প্রাণপ্রিয় নেতা গোপালগঞ্জ-২ আসনের বারবার নির্বাচিত গোপালগঞ্জের নয়নের মণি জননেতা আলহাজ্ব ড. শেখ ফজলুল করিম সেলিম এমপি মহোদয়কে। আমি আরোও ধন্যবাদ জানাচ্ছি আমার রাজনৈতিক গুরু, মানবিক নেতা, তরুণ প্রজন্মের আইকন ব্যারিস্টার শেখ ফজলে নাঈমকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho