1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২০ মে ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ডিবি পুলিশের ছদ্মবেশে ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-৮ মুকসুদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরার চাঞ্চল্যকর বিথীকা সাধু হত্যা মামলায় ন্যায় বিচার পাওয়া নিয়ে পরিবারের শঙ্কা: নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা টুঙ্গিপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬ অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নুর ইসলাম বাকী নিজস্ব প্রতিনিধিঃ মুকসুদপুরে ভূমিসেবা মেলা- ২০২৬- উপলক্ষে রেলি জনসচেতনতামূলক আলোচনা সভা মাদারীপুরে পল্লী মঙ্গলের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০০ মানুষের চিকিৎসা সেবা কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ গোপালগঞ্জে মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২২ জন টিআরসি পদে নিয়োগ পেলেন

জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীর পক্ষে কাজ করছেন মৎস্যজীবিলীগ নেতা আব্দুস সোবহান

  • Update Time : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৫০১ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

আসন্ন ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ ফারুক হোসেনের পক্ষে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবীলীগের আহবায়ক বিশিষ্ট সমাজসেবক কাজী আবদুস সোবহান। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার লক্ষে দিন রাত জেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের কাছে গিয়ে আওয়ামী লীগ মনোনীত ফারুক হোসেনের জন্য ভোট চাইছেন। সম্প্রতি কাজী আবদুস সোবহান তার নেতাকর্মীদের সাথে নিয়ে ফারুক হোসেনের ফরিদপুরের বাসভবনে শুভেচ্ছা বিনিময় শেষে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচার প্রচারণায় নামেন। কয়েকজন ইউপি চেয়ারম্যান জানান, কাজী আব্দুস সোবহান দীর্ঘদিন যাবত নগরকান্দা, সালথা ও কৃষ্ণপুরের অসহায়, গরীব দুঃখী মানুষের বিপদে আপদে পাশে থেকে সার্বিক সাহায্য সহযোগিতা করে আসছেন। তিনি একটি কথা বললে আমরা তা ফেলতে পারিনা। তারা বলেন, কাজী আব্দুস সোবহান নম্র ভদ্রতার সহিত মিস্টি হাসি দিয়ে যে ভাবে ফারুক হোসেনের জন্য ভোট চাইছেন তাতে ফারুক হোসেনের জয় শতভাগ নিশ্চিত। এ বিষয়ে কাজী আব্দুস সোবহান জানান, প্রধানমন্ত্রী অনেক ভেবে চিন্তেই ফারুক হোসেনকে মনোনয়ন দিয়েছেন । সেজন্য আমরা সকলেই তার হয়ে কাজ করছি। কাজী আব্দুস সোবহান, নগরকান্দা ও সালথা উপজেলাসহ ফরিদপুর বাসীর কাছে অতি প্রিয় একজন ব্যক্তি। ফারুক হোসেন কাজী আব্দুস সোবহানকে স্বাগত জানিয়ে বুকে টেনে নেন এবং তার জন্য নির্বাচনী প্রচার ও ভোট প্রার্থনা করার জন্য অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho