1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

টুঙ্গিপাড়ায় গজালিয়া মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

  • Update Time : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ৬১৮ Time View

কে এম সাইফুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা গজালিয়া মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু জাফর মো. সালেহ (পরিচিতি আইডি নং- ৩২৭২৪৯)
-এর সীমাহীন দুর্নীতি-অনিয়ম ও স্বজনপ্রীতি রুখার যেন কেউ নেই।

নিয়মনীতির তোয়াক্কা না করে বিভিন্ন সময়ে তিনি দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতি করে মাদ্রাসায় শিক্ষক, পিয়ন ও আয়া পদে নিয়োগ দিয়ে হাতিয়ে নিয়েছেন বিপুল পরিমাণ অর্থ। স্বজনপ্রীতি করে নিজের স্ত্রী রওশান আরা পারভীনকে (পরিচিতি আইডি নং -৩২৭২৫৬) মাদ্রাসায় নিয়োগ দিয়েছেন। তিনি বর্তমানে সহকারী অধ্যাপিকা পদে ওই মাদ্রাসায় কর্মরত রয়েছেন। আত্মীয়তার সুবাদে মাদ্রাসায় শিক্ষার্থীদের কোন ক্লাশ না নিয়েও মাসে মাসে বেতন-ভাতা তুলে নেওয়ার অভিযোগ রয়েছে ওই অধ্যাপিকার বিরুদ্ধে। এছাড়াও গিমাডাঙ্গা গজালিয়া মহিলা ফাজিল মাদ্রাসার নামের জমিটিও ওই মাদ্রাসার নিজ নামে দলিল ও রেকর্ডভুক্ত হয়নি বলে জানাগেছে। অধ্যক্ষের সহধর্মিণী সহকারী অধ্যাপিকা রওশান আরা পারভীনের নামে দলিল ও রেকর্ড হয়েছে। পরে বিষয়টি জানাজানি হলে পার্শ্ববর্তী বিলের ভিন্ন দাগ থেকে তিনি খানিকটা জমি মাদ্রাসার নামে লিখে দেওয়ান। একসময়ে অন্যের বাড়িতে লজিং থাকা আবু জাফর মো. সালেহ অধ্যক্ষ পদে নিয়োগ পেয়ে কোন আশ্চার্য প্রদীপের বদৌলতে এত স্বল্প সময়ে বিপুল ধন-সম্পদের মালিক বনে গেছেন তা জানতে চায় ওই এলাকার সাধারণ জনগণ।

অভিযুক্ত গিমাডাঙ্গা গজালিয়া মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু জাফর মো. সালেহ (পরিচিতি আইডি নং -৩২৭২৪৯)-এর নিকট তার ব্যবহৃত ….১৩১৪ নম্বরে তার ওপর আনিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এগুলো কোন অভিযোগই না। আপনি নিউজ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho