1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

জামাত বিএনপির মদদে সারা দেশে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিবেশ সৃস্টি করার প্রতিবাদে গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

  • Update Time : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৪৯ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

সারা দেশে বিএনপি ও জামাতের মদদে দেশে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সবাবেশ অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ কলেজ ছাত্রলীেগর আহবায়ক মো. হেলাল মোল্লার সভাপতিত্বে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

বুধবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ কলেজ চত্ত্বর হতে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কলেজ ছাত্রলীেগর আহবায়ক মো. হেলাল মোল্লা সহ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা সামিউল হক তনু, সাবেক জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহ নেওয়াজ খান, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক রাজু খান, আমির হামজা সহ আরো অনেকে। বক্তারা সম্প্রতি বিএনপি ও জামাত কর্তৃক সারা দেশে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে তার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, এ দেশে যদি কেউ নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে বাংলাদেশ ছাত্রলীগ তা শক্ত হাতে প্রতিহত করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho