1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

গোপালগঞ্জে গণমাধ্যমকর্মীদের সাথে প্রাথমিক চক্ষু চিকিৎসা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৬০৫ Time View

কে এম সাইফুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের আয়োজনে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে প্রাথমিক চক্ষু চিকিৎসা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নাহিদ ফেরদৌসী।

ভান্ডার কর্মকর্তা দীপক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন, সহকারী পরিচালক ডা. মো. আবুল কালাম আজাদ, সিনিয়র কনসালটেন্ট (চক্ষু) ডা. একেএম রফিকুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. তানজীম হুদা, ডা. ফাতেমাতুজ জোহরা, ডা. সাইফুন আহমেদ, প্রেস ক্লাব গোপালগঞ্জের মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সভাপতি এস.এম হুমায়ুন কবীর, গোপালগঞ্জ রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল হক আরিফ।

এসময় গোপালগঞ্জ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ সহ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের অন্যান্য চিকিৎসক ও সেবিকাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho