1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদগঞ্জে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক

এলাকার জণগণের পক্ষে কাজ করতেই মনোনয়ন ফরম কিনেছি       –এ্যাডঃ জামাল হোসেন মিয়া

  • Update Time : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৬৯ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় কর্মী সমাবেশে বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা উপ- কমিটির সদস্য ও শেখ জামাল ক্রীড়া চক্রের পরিচালক এ্যাডঃ জামাল হোসেন মিয়া বলেন, এলাকার জনগণের পক্ষে উন্নয়ন মূলক কাজ করার জন্যই ফরিদপুর -২ আসনের উপ- নির্বাচনে অংশগ্রহনের লক্ষে আমি আওয়ামীলীগের মনোনয়ন ফরম কিনেছি।

তিনি শুক্রবার নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের নিজের গ্রাম কদমতলীতে এক কর্মী সভাবেশে একথা বলেন।

তিনি আরো বলেন আমি দীর্ঘ দিন আওয়ামীলীগে লোক হয়ে ফরিদপুর -২ আসনের তথা নগরকান্দা – সালথা উপজেলা ও কৃষ্ণপুরের জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকবো।

তিনি বলেন আমি যদি নৌকা প্রতীক পাই এবং বিজয়ী হয়ে এমপি নির্বাচিত হতে পাড়ি, তাহলে আমি একা এমপি নই, এই আসনের সকল জনগণই এক এক জন এমপি। জামাল হোসেন মিয়া আরো বলেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাচাই বাছাই করেই তিনি নৌকা প্রদান করবেন।
আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার কাজের উপর বিচার করেই আমাকেই নৌকা প্রতীক দিবেন।
জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন এবং প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে এমপি উপহার দিবেন ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার ঢাকার দলীয় কার্যালয় থেকে এ্যাডঃ জামাল হোসেন মিয়া দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেন। শনিবার মনোনয়ন ফরম জমা দিবেন বলে জানান এবং সবাইকে সাথে নিয়ে জমা দিবেন লক্ষে জনগণকে ঢাকায় যাওয়ার জন্য দাওয়াত দেন।

কর্মী সভায় আরো বক্তব্য রাখেন তালমা ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, নগরকান্দা পৌর যুবলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান মিঠু, পৌরসভার সাবেক কাউন্সিলর ইউনুছ শেখ, আওয়ামীলীগ নেতা ছিরু সরদার, কুদ্দুস মোল্যা, তৈয়াবুর রহমান, সঞ্জয় কুমার, হরিস চন্দ্র দাস প্রমুখ।

উল্লেখ্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে ফরিদপুর -২ সংসদীয় আসন শুন্য হয় এবং উপ- নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন।  আগামী ৫ ই নভেম্বর উপ- নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho