1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদগঞ্জে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক

বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের শ্রদ্ধা

  • Update Time : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৫৬২ Time View

কে এম সাইফুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম (বার), পিপিএম।

আজ শনিবার (১ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর নবনিযুক্ত পুলিশ প্রধানের সহধর্মিণী, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী তৈয়বা মুসাররাত চৌধুরী বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তিনি ‘৭৫ -এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আখতারুজ্জামান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোজহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এপিবিএন) হাসানুল হায়দার, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (পিবিআই) বনৌজ কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (নৌ-পুলিশ) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (হাইওয়ে পুলিশ) ড. মল্লিক ফখরুল ইসলাম, ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার), গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম কবির, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, সাবেক পৌর মেয়র মো. ইলিয়াছ হোসেন, সহ পুলিশ ও
র‍্যাবের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এরপর পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম (বার) পিপিএম ও পুনাক সভানেত্রী তৈয়বা মুসাররাত চৌধুরী বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে পৃথক-পৃথকভাবে মন্তব্য লিখে তাতে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho