1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদগঞ্জে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের কঠোর হস্তে দমনে পুলিশ বদ্ধপরিকর : আইজিপি

  • Update Time : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৫৪০ Time View

কে এম সাইফুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বলেছেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নজির রয়েছে। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ পরস্পর মিলেমিশে একসাথে বসবাস করেন।

তিনি বলেন, কতিপয় দুষ্কৃতিকারী কোন অঘটন ঘটিয়ে আমাদের সহাবস্থানকে বিনষ্ট করতে চায়, দেশের ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চায়। আমরা তাদেরকে কঠোর হস্তে দমন করতে বদ্ধপরিকর।

আইজিপি আজ রোববার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দির, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন এবং বনানী পূজামণ্ডপ পরিদর্শনকালে একথা বলেন।

ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বিপিএম (বার) এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এ সময় বক্তব্য রাখেন।

দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে আইজিপি বলেন, কোন দুষ্কৃতিকারী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে ভবিষ্যতে কেউ কোন ধরনের অঘটন ঘটানোর দুঃসাহস না দেখাতে পারে।

তিনি বলেন, দুষ্কৃতিকারীরা কোন একটা সময়ে যখন মানুষ বিশ্রামে যায় সে নির্জনতার সুযোগ নেয়ার চেষ্টা করে। এজন্য তিনি সকলকে সার্বক্ষণিক সতর্ক ও সজাগ থাকার আহবান জানান।

আইজিপি আশা প্রকাশ করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উৎসাহ-উদ্দীপনার সাথে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho