1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ মোবাইল গ্যাজেটের ফেসবুক কুইজে বিজয়ী তরুণ সাংবাদিক নাঈম হোসেন পলোয়ানের হাতে উপহার তুলে দিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ সাকিব আহমেদ  গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের, দোষীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লক্ষ ৬০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান মুকসুদপুরে একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ গোবিপ্রবির নতুন ভিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের কঠোর হস্তে দমনে পুলিশ বদ্ধপরিকর : আইজিপি কে এম সাইফুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বলেছেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নজির রয়েছে। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ পরস্পর মিলেমিশে একসাথে বসবাস করেন। তিনি বলেন, কতিপয় দুষ্কৃতিকারী কোন অঘটন ঘটিয়ে আমাদের সহাবস্থানকে বিনষ্ট করতে চায়, দেশের ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চায়। আমরা তাদেরকে কঠোর হস্তে দমন করতে বদ্ধপরিকর। আইজিপি আজ রোববার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দির, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন এবং বনানী পূজামণ্ডপ পরিদর্শনকালে একথা বলেন। ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বিপিএম (বার) এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এ সময় বক্তব্য রাখেন। দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে আইজিপি বলেন, কোন দুষ্কৃতিকারী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে ভবিষ্যতে কেউ কোন ধরনের অঘটন ঘটানোর দুঃসাহস না দেখাতে পারে। তিনি বলেন, দুষ্কৃতিকারীরা কোন একটা সময়ে যখন মানুষ বিশ্রামে যায় সে নির্জনতার সুযোগ নেয়ার চেষ্টা করে। এজন্য তিনি সকলকে সার্বক্ষণিক সতর্ক ও সজাগ থাকার আহবান জানান। আইজিপি আশা প্রকাশ করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উৎসাহ-উদ্দীপনার সাথে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।

  • Update Time : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৪৯২ Time View

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের কঠোর হস্তে দমনে পুলিশ বদ্ধপরিকর : আইজিপি

কে এম সাইফুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বলেছেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নজির রয়েছে। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ পরস্পর মিলেমিশে একসাথে বসবাস করেন।

তিনি বলেন, কতিপয় দুষ্কৃতিকারী কোন অঘটন ঘটিয়ে আমাদের সহাবস্থানকে বিনষ্ট করতে চায়, দেশের ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চায়। আমরা তাদেরকে কঠোর হস্তে দমন করতে বদ্ধপরিকর।

আইজিপি আজ রোববার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দির, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন এবং বনানী পূজামণ্ডপ পরিদর্শনকালে একথা বলেন।

ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বিপিএম (বার) এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এ সময় বক্তব্য রাখেন।

দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে আইজিপি বলেন, কোন দুষ্কৃতিকারী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে ভবিষ্যতে কেউ কোন ধরনের অঘটন ঘটানোর দুঃসাহস না দেখাতে পারে।

তিনি বলেন, দুষ্কৃতিকারীরা কোন একটা সময়ে যখন মানুষ বিশ্রামে যায় সে নির্জনতার সুযোগ নেয়ার চেষ্টা করে। এজন্য তিনি সকলকে সার্বক্ষণিক সতর্ক ও সজাগ থাকার আহবান জানান।

আইজিপি আশা প্রকাশ করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উৎসাহ-উদ্দীপনার সাথে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho