1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

গোপালগঞ্জে পূজামণ্ডপের সামনে ছুরিকাঘাতে এক কর্মচারী নিহত

  • Update Time : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ৫৮৭ Time View

কে এম সাইফুর রহমান,
বিশেষ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মন্ডল বাড়ী পূজামণ্ডপের সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চটপটি ও ফুচকার দোকানের এক কর্মচারীর ছুরিকাঘাতে একই দোকানের অপর আরেক কর্মচারী নিহত হয়েছে।

নিহত কর্মচারীর নাম রিশাদ শেখ (১৭)। সে উপজেলার পাটগাতি ইউনিয়নের চিংগুরী গ্রামের সরদার পাড়ার রাজু শেখের ছেলে।

এ সময় ঘটনাস্থল থেকে হত্যায় অভিযুক্ত আজিজুল শেখ (২১) নামের ওই কর্মচারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার পাটগাতি ইউনিয়নের চিংগুরী গ্রামের মণ্ডলবাড়ি পূজামণ্ডপের সামনে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ওসি মো. আবুল মনসুর। অভিযুক্ত আজিজুল একই এলাকার বাবুল মোল্লার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মণ্ডপের সামনে ভ্রাম্যমাণ চটপটি ও ফুচকার দোকানে পূজার শুরু থেকে কাজ করতেন ওই দুই যুবক। মঙ্গলবার রাতে দোকানে বেচাকেনা চলাকালে তুচ্ছ বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অভিযুক্ত আজিজুল ফুচকার দোকানে থাকা ছুরি দিয়ে রিশাদের শরীরে এলোপাতাড়ি আঘাত করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায়
রিশাদকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় অভিযুক্ত আজিজ মোল্লাকে ঘটনাস্থল থেকে আটক করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। এ ঘটনায় ওই দোকানের মালিক সোহেল শেখ আমাদের প্রতিনিধিকে বলেন, পূজা শেষ হয়ে যাওয়ায় ক্রেতার চাপ একটু বেশি ছিলো। এ সময় রিশাদকে আজিজুল দোকানের সামনে গিয়ে ক্রেতা ডেকে আনার কথা বললে রিশাদ তা করতে রাজি হয় না। পরে দু’জনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে আজিজুল দোকানের সালাদ কাটা ছুরি দিয়ে রিশাদের শরীরে কোপাতে থাকে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ওসি মো. আবুল মনসুর বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়েছি। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho