1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদগঞ্জে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য সহ নিহত ৪

  • Update Time : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৫৪৪ Time View

কে এম সাইফুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আব্দুল আলিম নামের এক পুলিশ সদস্য সহ নিহত হয়েছেন ৪জন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন।

আজ শুক্রবার (৭ অক্টোবর) ভোর ৬ টার দিকে ঢাকা – খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া নামক স্থানে দিদার পরিবহন নামের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়- আজ সকালে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী দিদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া নামক স্থানে পৌঁছালে সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে সজোরে ধাক্কা লেগে বাসটি দুমড়ে মুচড়ে যায়।

এ সময় ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ সদস্য সহ ৪ জন নিহত হয় এবং আহত হয় ১৫ জন বাসের যাত্রী।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং নিহতের লাশ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে
প্রেরণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho